ঝালকাঠি প্রতিনিধিঃ প্রানের টানে রক্তদান স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ও বরিশাল ব্লাড ডোনার’স ক্লাব (বিবিডিসি) এর সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার সকালে থেকে দুপুর পর্যন্ত জনসাধারনের জন্য স্থানীয় চায়না মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয় ।
এ সময় বরিশাল ব্লাড ডোনার’স ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক মোঃ নিহাব রহমান এছাড়া আরো উপস্থিত ছিলেন ইমরান ইয়াসিন, আবদুর রহমান, মোঃ তাওসিফ খান , নন্দা ইসলাম, শিমুল জাহানসহ আরো অনেকে। ক্যাম্পেইনের কার্যক্রম পরিচালনা ও সার্বিক সহযোগিতা করেন নলছিটির প্রানের টানে রক্তদান স্বেচ্ছাসেবী সংগঠনের মোঃ মিল্লাত খান, সোহেল খান, এজাজ হোসেন, জিপু খান ,গোলাম রাব্বী, সুজনসহ প্রমুখ।