নরেন্দ্র মোদীর জন্মদিন ।। আজ ১৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন । তিনি আজ ৭৪ বছরে পা রাখবেন। ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর বোম্বে প্রেসিডেন্সির (বর্তমান গুজরাট রাজ্যের) মহেসানা জেলার বড়নগর নামক স্থানে ঘাঞ্চি তেলি সম্প্রদায়ের এক নিম্নবর্গের পরিবারে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনি তার পিতামাতার চার সন্তানের মধ্যে তৃতীয়। তার পিতার নাম দামোদার দাস মূলচাঁদ মোদি ও মায়ের নাম হীরাবেন মোদি। নরেন্দ্র মোদীর জন্মদিন
নরেন্দ্র মোদীর পরিবার ভারতের অন্যন্য অগ্রসর জাতি (OBC) সম্প্রদায়ের অন্তর্ভুক্ত একটি পরিবার ছিল তাদের পেশাগত ব্যবসা ছিল সরষে, তিসি ইত্যাদি থেকে বলদ ঘুরিয়ে তেল নিষ্কাশন করা। এই জাতির মানুষকে কলু (তেলি) সম্প্রদায় বলে চিনি,কিন্তু গুজরাতে এই সম্প্রদায়ের মানুষকে ঘানী বলে ডাকা হয়। ছোটবেলায় স্বামী বিবেকানন্দের জীবন তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল।
নরেন্দ্র মোদী তার বাবা মায়ের তৃতীয় সন্তান ছিলেন। মোদীর বড় দাদা সৌম মোদী পেশায় একজন স্বাস্থ্য বিভাগের সরকারি কর্মচারি ছিলেন,এখন তার বর্তমান বয়স ৭৮ বছরের কাছাকছি। নরেন্দ্র মোদীর আর এক দাদা অমৃত মোদী,তিনি একজন যন্ত্র চালকের পদে বহুদিন কাজ করেছেন,বর্তমানে তার বয়স ৭৫ বছর ছুঁই ছুঁই। এছাড়াও নরেন্দ্র মোদীর আরো দুই জন ভাই আছে,তাদের একজন প্রহ্লাদ মোদী যার বয়স ৬৫ বছর তিনি আহমেদাবাদে একটি মুদি দোকান চালান। আর এক ভাই পঙ্কজ মোদী তিনি গান্ধীনগরে ভারত সঞ্চার নিগম লিমিটেডের একজন সামান্য তম কেরানীর চাকুরী করে জীবিকা নির্বাহ করেন।
নরেন্দ্র মোদীর বিবাহঃ নরেন্দ্র মোদীর জীবনী অধ্যয়ন করলে দেখা যায়, ১৯৬৮ সালে সবে মাত্র ১৮ বছর বয়সে গুজরাতি ঘানী (কলু) সম্প্রদায়ের সংস্কৃতি মেনে,যশোদা বোন চিমনলাল এর সঙ্গে নরেন্দ্র মোদীর বিবাহ হয়। বিভিন্ন তথ্য অনুসারে জানা যায়,নরেন্দ্র মোদী এবং তার স্ত্রী যশোদা বোন এর সঙ্গে অফিসিয়ালি নরেন্দ্র মোদীর স্ত্রীর সঙ্গে মোদীর বিবাহ বিচ্ছেদ হয়নি,তারা দুজনে তাদের স্ব-ইচ্ছাতেই আলাদা থাকেন। নরেন্দ্র মোদীর স্ত্রী যশোদা বোন পেশায় একজন শিক্ষিকা ছিলেন, তিনি বর্তমানে শিক্ষিকার জীবন থেকে অবসর নিয়ে জীবন কাটাচ্ছেন।
নরেন্দ্র মোদী এবং যশোদা বোন এর মধ্যে বিবাহ হলেও তাদের কোন সন্তান নেই। তারা বিয়ের কয়েকদিনের মধ্যেই দাম্পত্য জীবনের শুরুতেই নিজেদের আলাদা করে নিয়েছিলেন।
নরেন্দ্র মোদী গুজরাটের আদি বাসিন্দা কিন্তু নরেন্দ্র মোদীর দিল্লীতে একটা ঘর আছে। নরেন্দ্র মোদী তার ঘরের বড় সুন্দর নামকরণ করেছেন,নরেন্দ্র মোদীর ঘরের নাম “পঞ্চবটি”।
১৯৭০ সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন পূর্ণ সময়ের প্রচারক হিসেবে যোগ দেন মোদি। এই সময় তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে দূরশিক্ষার মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক এবং গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
নরেন্দ্র মোদীর রাজনৈতিক জীবনঃ
৮ বছর বয়সে মোদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সংস্পর্শে আসেন। ১৯৭০ সালে ২০ বছর বয়সে আরএসএসের দ্বারা প্রভাবিত হয়ে পূর্ণসময়ের প্রচারক হয়ে ওঠেন এবং ১৯৭১ সালে আনুষ্ঠানিক ভাবে আরএসএসে যোগ দেন।
নরেন্দ্র মোদী সেই রথযাত্রায় সচেষ্ট যোগদান করে বিজেপির রাজনৈতিক মঞ্চে মোদী তার জায়গা পাকা করে নেয়। ১৯৯৫ সালে গুরাটের বিধানসভা নির্বাচনে বিজেপির দলে নরেন্দ্র মোদীর অধ্যক্ষতায় প্রথমবার ১২১ টি আসনে জয়ী হয়ে গুজরাটে বিজেপি পার্টির সরকার গঠন করে। কিন্ত বিজেপি গুজরাটে ক্ষমতায় এলেও তাদের এই জয় বেশিদিন দীর্ঘ্যস্থায়ী হয়না,১৯৯৬ সালের সেপ্টেম্বর মাসে বিজেপির সরকার ভেঙে যায়। ১৯৯৫ সালে বিজেপি পার্টির পক্ষ থেকে
হরিয়ানা এবং হিমাচল প্রদেশ দুটি রাজ্যের মোর্চা সামলানোর রাজনৈতিক দায়িত্বভার নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়া হয় এরপর তিনি দিল্লী চলে আসেন।
১৯৯৮ সালে বিজেপির অভন্তরীন মহলে রাজনৈতিক গোলযোগ তৈরী হলে,মোদী দলের মধ্যে আপোষী গোলযোগ মিটিয়ে নিয়ে বিজেপির নির্বাচনী প্রচার করে বিজেপি পার্টির সরকার গঠনের পথ প্রস্তুত করেন। এরপর নরেন্দ্র মোদী ১৯৯৮ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত বিজেপি পার্টির রাষ্ট্রীয় অধ্যক্ষ পদের দায়িত্বভার সামলান।
২০০১ সালে নরেন্দ্র মোদী প্রথমবার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহন করেন এবং গুজরাটের রাজকোটে তিনি ০২ টি আসনের মধ্যে ০১ টি আসনে জয় লাভ করেন। নরেন্দ্র মোদী ২০০১ সালের ০৭ অক্টবর গুরাতের মুখ্যমন্ত্রী রূপে শপথ গ্রহণ করেন। এরপর থেকে আর বিজেপি পার্টিকে পিছু ফিরে তাকাতে হয়না। নরেন্দ্র মোদীর নের্তৃত্বে বিজেপি পার্টি একের পর এক জিৎ হাসিল করতে থাকে। ২০০২ সালের ২৪ শে ফ্রেব্রুয়ারী নরেন্দ্র মোদী আরো একবার রাজকোটে উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী অশ্বিনী মেহেতাকে ১৪,০০০ ভোটে হারিয়ে গুজরাটের মাটিতে বিজেপি পদ্মফুল ফুটিয়ে দেয়। ২০০৭ সালের ২৩ ডিসেম্বর মোদী মনিনাগর কেন্দ্র থেকে জয়ী হন বিধায়ক হিসাবে। গুজরাট বিধানসভা ভোটে সেবার মোদী এই জয় পেতেই তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন। তিনি সেইবার কংগ্রেসের দিশা প্যেটেলকে হারিয়েছিলেন। ২০১২ সালে গুজরাট মনিননগর থেকে জয় লাভ করেন মোদী। শ্বেতা ভটকে হারিয়ে তিনি এই জয় পান। তিনি চতুর্থবার দেশের মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হন।
২০১৪ সালে দেশের জন্য প্রথমবার সাংসদ ও প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন মোদী। ২০১৪ সালের ২৬ মে তিনি শপথ পাঠ করেছিলেন। ভারতের স্বাধীনতার পর জন্মগ্রহণকারী প্রথম প্রধানমন্ত্রী মোদী।
২০১৯ সালে ৩০৩ আসনের সঙ্গে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার সাথে অভূতপূর্ব জয় বিরোধীদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসে। ভারতীয় রাজনীতির ইতিহাসে নরেন্দ্র মোদীই ছিলেন একমাত্র রাজনেতা যিনি পরপর দ্বিতীয় বার প্রধানমন্ত্রী হিসাবে এতবড় বিজয় হাসিল করেন। আরো একবার ভারতীয় জনগণ ভারতীয় লোকতন্ত্রের অখণ্ডতা প্রমান করে দিয়ে নরেন্দ্র মোদীকে সংখ্যাগরিষ্ঠতার সাথে দ্বিতীয় বার প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করেন। এবারে মোদীর জনপ্রিয়তার ঢেউ দেশের গন্ডি পার করে বিদেশে ছড়িয়ে পড়ে। ৫ বছরের জন্য ফের ভারতের প্রধানমন্ত্রীর আসনে বসেন নরেন্দ্র মোদী।
দৃষ্টান্ত মূলক নরেন্দ্র মোদীর বাণী গুলো নরেন্দ্র মোদীর জীবনীতে সবার কাছে হয়ত অমর হয়ে থেকে যাবে –
সেই উপলক্ষে দেশজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করেছেন ভারতীয় জনতা পার্টি(বিজেপি) সমর্থকরা। ২ অক্টোবর পর্যন্ত সেবাপক্ষ পালন করবে পদ্ম শিবির।