× Banner
সর্বশেষ
শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো – প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ‘দফা এক, দাবি এক ,মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

নব্য রাজাকারের খাতায় খালেদা জিয়ার নাম

admin
হালনাগাদ: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫

কুষ্টিয়া প্রতিনিধি: মুক্তিযুদ্ধ এবং যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে বিতর্ক সৃষ্টির মধ্যদিয়ে বেগম খালেদা জিয়া নব্য রাজাকারের খাতায় নাম লেখালেন, বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশের মানুষের সাথে বেঈমানি করেছেন।

গতকাল শুক্রবার দুপুরে কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম বদিউজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহেলা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রমুখ বক্তব্য দেন।

হাসানুল হক ইনু বলেন, একাত্তরের রাজাকারদের যেমন বিদায় দিতে হবে তেমনি নব্য রাজাকারদেরও ঝেটিয়ে বিদায় করতে হবে। এরা যুদ্ধাপরাধীদের বিচারটা বন্ধ করতে চায়, সঠিক ইতিহাসের চর্চাটা আবার নির্বাসনে পাঠাতে চায়।


এ ক্যটাগরির আরো খবর..