× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

নবীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদের বিরুদ্ধে তদন্তে মাউশির পরিচালক নবীগঞ্জে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় অবস্থিত নবীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম হোসেন আজাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার,দুর্নীতি,অসদাচরণ, তহবিল তছরুপ, স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও কর্তব্য কাজে অবহেলাসহ নানা অভিযোগ উঠেছে। ডিজি বরাবরে অভিযোগ করেন নবীগঞ্জ উপজেলার খনকারীপাড়া গ্রামের মোঃ খলিলুর রহমান। অভিযোগের প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার সকালে সরেজমিন তদন্ত করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের পরিচালক অধ্যাপক হারুনুর রশীদ ও সহকারী পরিচালক সহকারী অধ্যাপক প্রতাপ চৌধুরী।

তদন্তকালে অভিযোগকারী খলিলুর রহমান সকল অভিযোগের সকল প্রমানাদি নিয়ে উপস্থিত ছিলেন। এ সময় কলেজ অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ ও অভিযোগকারীর সাক্ষাৎকার গ্রহন করা হয়।

অভিযোগকারী খলিলুর রহমানসহ স্থানীয় লোকজন উক্ত অভিযোগের সুষ্ট তদন্ত করে প্রমানিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের সহকারী পরিচালক সহাকারী অধ্যাপক প্রতাপ চৌধুরী জানান, উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশে সরেজমিন গিয়ে অধ্যক্ষ ও অভিযোগকারীসহ সংশ্লিষ্টদের জবানবন্দী লিপিবদ্ধ করে অভিযোগ তদন্ত করা হয়েছে। সুষ্টভাবে তদন্ত করে প্রমান পাওয়া গেলেও দোষীর বিরুদ্ধে আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..