নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে বিশেষ সৎসঙ্গ অধিবেশন অনুষ্টিত

নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে এবং  ইরেশ গোপের আয়োজনে গতকাল শুক্রবার রাতে  নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়ায় বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে এক বিশেষ সৎসঙ্গ অধিবেশন অনুষ্টিত হয়েছে। অনুষ্টানমালার মধ্যে ছিল সমবেত প্রার্থন,বিশ্বশান্তি কামনায় নামজপ,সদগ্রস্থাদি পাঠ,আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্টান।

সংগঠনের সভাপতি মৃনাল কান্তি দাশ বাদলের সভাপতিত্বে অনুষ্টানে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সভপতি মৃনাল কান্তি দাশ, সহ-সভাপতি প্রভাষক উত্তম কুমার পাল হিমেল,মৃম্ময় কান্তি দাশ বিজন,সাধারন সম্পাদক রশময় শীল,অর্থ সম্পাদক  ডাঃ মিহির লাল সরকার,সাংস্কৃতিক সম্পাদক নরেশ চন্দ্র দাশ,শিক্ষক নিখিল সূত্রধর,শিক্ষক সুব্রত চন্দ্র দাশ, শিক্ষক রাখাল চন্দ্র দাশ,তাপস চন্দ্র বনিক, প্রনয় চন্দ্র পাল,শংকর গোপ, কাজল চন্দ্র আচার্য্য,বিজিত দেব,দিপন চন্দ্র দাশ,নয়ন চন্দ্র গোপ, প্রদীপ দাশ, নয়ন সরকার, পল¬ব আচার্য্য, বৌদ্ধ গোপ, প্রমূখ । অনুষ্টান শেষে  প্রসাদ বিতরন করা হয়। পরে আগামী ৩০শে ভাদ্র শুক্রবার নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে স্থানীয় গোবিন্দ জিউড় আখড়ায় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনকুল চন্দ্রের ১২৯ তম জন্ম দিবস বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।