× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মরা গরু বিক্রির অভিযোগে ১০ মণ মাংস পুঁতে ফেলা হলো ঈদুল ফিতরে টানা ছুটি ঘোষণা সরকারি চাকরিজীবীদের ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী

নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামের “বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থশালা” এর পাঠ কার্যক্রম চালু

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭

রত্নদ্বীপ দাসঃ বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সমাজ সেবক, পেশাজীবী ব্যক্তিবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দীপনার মধ্যদিয়ে চালু হলো বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থশালা এর পাঠ কার্যক্রম।

নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামে “বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থশালা” এর পাঠ কার্যক্রম চালু হয়। এতদুপলক্ষে মুক্তাহার গ্রামের স্কুল/কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব রত্নদীপ দাস রাজুর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন- কাজল দাশ, গৌতম দাশ, গোপাল দাশ, সৈকত দাশ, নয়ন দাশ, ঝিনুক দাশ, সৌরভ দাশ, রনি দাশ, মিশু দাশ, রতন দাশ, সাজু দাশ, নিপেশ দাশ, চয়ন দাশ, গৌরব দাশ, রাজীব দাশ, রুবেল দাশ, দিগন্ত দাশ প্রমুখ শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা শেষে উপস্থিত সবাইকে বই পড়ার জন্য বই দেওয়া হয় এবং এখন থেকে উক্ত গ্রামের শিক্ষার্থীবৃন্দ পাঠ্যপুস্তকের পাশাপাশি জ্ঞান চর্চার জন্য বিভিন্ন লেখকদের বই উক্ত গ্রন্থশালা থেকে পড়ার জন্য সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য যে, উক্ত গ্রন্থশালাটি বিগত ২০১৫ সালের ২২ ডিসেম্বর উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের কিংবদন্তি ও বিশিষ্ঠ সমাজ সেবক মেজর (অব.) সুরঞ্জন দাশ।


এ ক্যটাগরির আরো খবর..