× Banner
সর্বশেষ
রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ ভারতে আওয়ামী লীগের কর্মকাণ্ড বন্ধ না করলে সম্পর্কে উদ্বেগ বাড়বে – প্রতিমন্ত্রী শামা ওবায়েদ শিকলবিহীন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই শিকল ভেঙেছি আমরা – তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

নবীগঞ্জ ইউনিয়ন নির্বাচনে আচরনবিধি লংঘন জরিমানা

admin
হালনাগাদ: সোমবার, ২২ নভেম্বর, ২০২১

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ আগামী ২৮ নভেম্বর নবীগঞ্জ উপজেলায় অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণ বিধিমালার ৭ ও ১১ নং বিধি লংঘন  করে মিছিল-শোডাউন/ জনসভা করা অপরাধে  ২২ নভেম্বর সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আচরণ বিধিমালা প্রতিপালনের নিমিত্ত নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় তিনি উপজেলার  ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী  নোমান হোসেনকে (ঘোড়া  প্রতীক) ৫ হাজার টাকা,  একই  ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সায়েদ উদ্দিন  জায়দুলকে (মোটর সাইকেল  প্রতীক) ৫ হ্জার টাকা, ৪নং দিগলবাক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য প্রার্থী  ইউসুফ আলীকে(মোরগ  প্রতীক) ৩ হাজার টাকা এবং ৪ নং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী সুলতান আহমদকে(টিউবওয়েল প্রতীক) ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আচরণ বিধিমালা প্রতিপালনের নিমিত্ত নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ বলেন, নির্বাচনী আচরনবিধি প্রতিপালনে অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..