× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের শার্শা আগমন ঘিরে বেনাপোলে ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন আগৈলঝাড়ায় ৬শ ৮০টাকার পেট্রোল নিতে গুনতে হচ্ছে ৫শ টাকা ভাড়া রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন-অফলাইন ক্লাস চালু হতে পারে – শিক্ষামন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন চোরাচালানী মালামাল আটক নবীগঞ্জ আলোকিত ব্যাচ ‘৯৫ সামাজিক সংগঠনের সদস্য আবদুল্লাহর অকাল মৃত্যুতে শোকসভা ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের সাক্ষাৎ বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনায় নিহত শ্রমিক শাহজান কবিরের জানাযা সম্পন্ন হয়েছে জাটকা উৎপাদন বাড়াতে বিজ্ঞানীদের গবেষণায় সক্রিয় অংশগ্রহণ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মাদক প্রতিরোধে প্রয়োজন বিজ্ঞানভিত্তিক ও টেকসই সমন্বিত উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার

নবীগঞ্জ আলোকিত ব্যাচ ‘৯৫ সামাজিক সংগঠনের সদস্য আবদুল্লাহর অকাল মৃত্যুতে শোকসভা

ACP
হালনাগাদ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
নবীগঞ্জ আলোকিত ব্যাচ '৯৫ সামাজিক সংগঠনের সদস্য আবদুল্লাহর অকাল মৃত্যুতে শোকসভা

নবীগঞ্জ আলোকিত ব্যাচ ‘৯৫ সামাজিক সংগঠনের নির্বাহী সদস্য আবদুল্লাহ আল মামুনের অকাল মৃত্যুতে এক শোকসভা ৭ এপ্রিল মঙ্গলবার ৭টায় সার্কেল শিক্ষা সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
আলোকিত ব্যাচের সভাপতি ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হুরায়রা মামুনের পরিচালনায় সভায় আলোচনা করেন,সংগঠনের সহ সভাপতি সাইফুর রহমান খান, মেঃ রুবেল মিয়া, জাহাঙ্গীর বখত চৌধুরী তুহিন,আশফাক উজ্জামান চৌধুরী,আব্দুল মজিদ,কাঞ্চন বনিক,লোমেশ রঞ্জন দাশ, প্রণব চন্দ্র দেব, সাব্বির আহমদ,জাহাঙ্গীর আলম,সৈয়দ তোফায়েল আহমদ, আহাদ আলী,আব্দুর রাজ্জাক,প্রয়াত আবদুল্লাহর পুত্র সোহাগ মিয়া প্রমূখ। সভায় বক্তারা আবদুল্লাহ আল মামুনের স্মৃতিচারণ করে তার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া ‘৯৫ ব্যাচের সদস্য কামরুজ্জামান চৌধুরীকে তার গ্রামের একালায় গ্রাম্য কোন্দলের জের ধরে একটি হত্যা মামলায় আসামী করে জেল হাজতে প্রেরন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোসহ প্রয়োজন জনে বং ঘটনার সাথে জড়িত দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..