× Banner
সর্বশেষ
আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী দীর্ঘদিন ধরে বন্ধ মিল দ্রুত চালু করতে উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনা: নিহতের পরিবার ও আহতকে সহায়তা দিলেন বিএনপি নেতা আবু তাহের ভারত যশোর-বেনাপোল মহাসড়কের দু’পাশ দখলমুক্ত করতে ঝিকরগাছা প্রশাসনের ৭ দিনের আলটিমেটাম ঝিকরগাছায় নবাগত ইউএনও সাফফাত আরা সাঈদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির

নবীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন। ঘাতক স্বামী আটক

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২০ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Wife-in-the-hands-of-husband-in-Nabiganj.jpg

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মজলিশপুর গ্রামে ২০ মার্চ শনিবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে স্ত্রী খুন। ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। নিহতের লাশ পুলিশ উদ্বার করে সুরতহাল রিপোর্টের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরন করেছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, উপজেলার মজলিশপুর গ্রামের সাজিদ উল্লাহ (৬০) তার স্ত্রী গেদুনি বেগম (৫২) এর সাথে অনেক দিন ধরে পারিবারিক বিরুধ চলে আসছিল। এ নিয়ে প্রায় সময়ই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি লেগেই থাকতো। এ অবস্থায় শনিবার দুপুরে স্বামী স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে স্বামী ছিয়া (কাটের বড় লাঠি) দিয়ে মাথার মধ্যে একাধিকবার আঘাত করলে ঘটনাস্থলেই স্ত্রী গেদুনি বেগম মৃত্যুর খুলে ঢলে পড়েন। ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্বার করে এবং হত্যাকারী স্বামী সাজিদ উল্লাহকে গ্রেফতার করে নিয়ে আসে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন। ঘটনার খবর পেয়ে পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্বার করে নিয়ে আসে এবং হত্যাকারী স্বামীকে গ্রেফতার করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..