× Banner
সর্বশেষ
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী

নবীগঞ্জে মিলাদ গাজীর উদ্যোগে শাখোয়া-করগাও গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের বিরোধ চুড়ান্ত নিষ্পত্তি

Kishori
হালনাগাদ: শনিবার, ২৮ আগস্ট, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Nabiganj-Peace-Meeting.jpg

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ,হবিগঞ্জ থেকেঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নে ডোবায় মাছ ধরাকে কেন্দ্র করে করগাঁও ও শাখোয়া গ্রামবাসীর মধ্যে মসজিদের মাইকে ঘােষণা দিয়ে সংঘর্ষের ঘটনা আপােষে নিষ্পত্তি করা হয়েছে । ২৮ আগস্ট শনিবার  বিকেলে নবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে বিষয়টি নিষ্পত্তিকল্পে সভা অনুষ্ঠিত হয় ।
গত ১ আগস্ট  সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের শাখােয়া গ্রামের লােকজন ও করগাঁও গ্রামের লােকজন মাইকে মাইকিং করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শাখােয়া ও করগাঁও গ্রামে মধ্যবর্তী স্থানে আমন ক্ষেতে রক্তক্ষয়ী  সংঘর্ষে জড়িয়ে পড়ে । এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লােকজন আহত হয় । খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে । এ ঘটনার পর সরেজমিন পরিদর্শনে করে উক্ত বিষয়টি সুষ্ঠুভাবে আপােষে নিষ্পত্তি করার উদ্যোগ গ্রহণ করেন হবিগঞ্জ -১ ( নবীগঞ্জ – বাহুবল ) আসনের সংসদ সদস্য গাজী মােহাম্মদ শাহনওয়াজ মিলাদ ।
 এরই প্রেক্ষিতে শনিবার ২৮ আগষ্ট বিকেলে নবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে বিষয়টি নিষ্পত্তিকল্পে সভা অনুষ্ঠিত হয় । সালিস বৈঠকে হবিগঞ্জ -১ ( নবীগঞ্জ – বাহুবল ) আসনের সংসদ সদস্য গাজী মােহাম্মদ শাহনওয়াজ মিলাদ এর সভাপতিত্বে ও নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন , হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভােকেট আলমগীর চৌধুরী , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভােকেট গতি গােবিন্দ দাশ, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অ্যাডভােকেট সুলতান মাহমুদ, নবীগঞ্জ থানার ওসি মােঃ ডালিম আহমেদ ,নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান সেফু, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল হাই,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মােস্তাক আহমেদ মিলু,জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ , মিনি বাস মালিক সমিতির সভাপতি ইয়াওর মিয়া , পৌর আওয়ামীলীগের সভাপতি মােজাহিদ আহমেদ ,সাধারন সম্পাদক নির্মেন্দু দাশ রানা,ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক, করগাঁও ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন, বড় ভাকৈর ইউনিয়নের চেয়ারম্যান আশিক মিয়া , ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রশীদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ , জনপ্রতিনিধিবৃন্দ ও শাখােয়া ও করগাঁও গ্রামের লােকজন উপস্থিত ছিলেন ।
উভয় পক্ষের লােকজন শান্তি প্রতিষ্ঠার ঘােষণা দিলে বিবাদমান দুই পক্ষের মতামতের প্রেক্ষিতে দীর্ঘ শালিস বৈঠক শেষে বাের্ডের মাধ্যমে উভয় পক্ষকে হাতে হাত মিলিয়ে বিষয়টি চুড়ান্ত নিস্পত্তি করা হয় । উভয় পক্ষের লোকজন ভেদাভেদ ভুলে কুলাকুলিও করেন । পরে উপস্থিত নেতৃবৃন্দ ভবিষ্যতে এসব কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য আহবান জানান ।


এ ক্যটাগরির আরো খবর..