নবীগঞ্জে মাদক সেবনের অপরাধে ৬ ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের ১ মাস করে কারাদন্ড

নবীগঞ্জে মাদক সেবনের অপরাধে ৬ ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের ১ মাস করে কারাদন্ড
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ মোবাইল কোর্ট পরিচালনাঃ অদ্য ১১.১.২০২২ সন্ধ্যা ৭.০০ ঘটিকায়  নবীগঞ্জ উপজেলার পূর্ব তিমিরপুর থেকে মাদক সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা  মোতাবেক ১. সেলিম মিয়া (৩৫), ২. রাসেল আহমেদ (৪৪), ৩. মিজান আহমেদ (১৯), ৪.ফরিদ মিয়া(৫৫), ৫. লিটন মিয়া(৪১), ৬. শাহারাজ মিয়া(৫০) নামের  ৬ (ছয়) ব্যক্তির প্রত্যেক  কে এক(০১) মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
মাদকদ্রব্য অধিদপ্তর, হবিগঞ্জ ও স্থানীয়  পুলিশের  সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  জনাব উত্তম কুমার দাশ  মোবাইল কোর্ট পরিচালনা করেন।এবিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নিকট জনাব মোঃ এমদাদুল্লাহ, পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জ  প্রসিকিসন দেন এবং  এসআই সম্রাট মিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।