× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

নবীগঞ্জে বেগম রোকেয়া দিবস পালন ৫ জয়িতাকে সম্মাননা

Biswajit Shil
হালনাগাদ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি ॥ নবীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

‘নারী-পুরুষ সমতা রুখতে পারে সহিংসতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকালে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এক র‌্যালী অনুষ্ঠিত হয়। পরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় আলোচনা সভা ও ৫ জন জয়িতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে ও পজীপ কর্মকর্তা শাকিল আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা কৃষি অফিসার এ.কে.এম মাকসুদুল আলম।

স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক জালালাবাদের প্রতিনিধি শাহ সুলতান আহমেদ, বাংলা টিভির প্রতিনিধি মতিউর রহমান মুন্না, জয়যাত্রা টিভির প্রতিনিধি ছনি চৌধুরী, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি সলিল বরণ দাশ, ব্রাকের প্রতিনিধি আব্দুল আহাদ প্রমূখ।

সবশেষে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ৫জন জয়িতা নারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন- সফল জননী নারী ক্যাটাগরিতে রৌশনারা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদানে জাকিয়া আক্তার লাকি, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী রাপু বেগম চৌধুরী, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী রুপতারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী শরিফা বেগম। এর আগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে অনুষ্ঠিত র‌্যালীতে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..