× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

নিউজ ডেস্ক

নবীগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ২০২২ অনুষ্টিত

admin
হালনাগাদ: বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
নবীগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ২০২২ অনুষ্টিত

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ)থেকেঃ পশুপ্রাণী পালনে সফলতা বেকারত্ব দূরীকরনের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগেএবং প্রাণিসম্পদ ও ডেউরী উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রাণি সম্পদ প্রদর্শনী ২০২২ মেলার উদ্বোধন ও সমাপনী অনুষ্টান অনুষ্টিত হয়েছে।

১৬ ফেব্রুয়ারী বুধবার দুপুরে নবীগঞ্জ উপজেলার জে,কে মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাশের সভাপতিত্বে পজিপ কর্মকর্তা শাকিল আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ – বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ডালিম আহমেদ,নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা একেএম মাকসুদুল হক,উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আসাদ উল্লা।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আজিজুল হক। এ সময় প্রধান অতিথি সংসদ সদস্য শাহ নওয়াজ মিলাদ গাজী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সফল নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। দেশে প্রাণী সম্পদ পালনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণের যুবকরা অর্থনীতিতে ভূমিকা রেখে চলছে। তিনি আরো বলেন, দেশকে এগিয়ে নিতে বেকাররা গাভী, ষাড় পালনের মাধ্যমে বেকারত্ব সমস্যা দূরীকরণ করা সম্ভব। গবাদিপশু পাখি পালনে সহযোগিতা করার আশ্বাস দিয়ে তিনি বলেন পশু পাখি পালন করে সফলতা অর্জন করা সম্ভব।

উপস্থিত খামারিদের মধ্যে থেকে বক্তব্য রাখেন নুরুল আমীন। দিনব্যাপী প্রদর্শনীতে মোট ৫০টি স্টল অংশগ্রহণ করে। এ সময় দেশি-বিদেশি বিভিন্ন প্রকার পাখি, ষাড় গরু, গাভি, কুকুর, হাঁস-মুরগি,কবুতর,ঘোড়া প্রদর্শন করা হয়। পরে শ্রেষ্ট খামারীদের হাতে পূরস্কার তোলে দেয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..