× Banner
সর্বশেষ
কলেজ শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪ মৌলভীবাজারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা শ্রেষ্ঠ শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন করলো নীলাঙ্ক দেব দেশের বাজারে সোনার ভরিতে কমলো ৩ হাজার টাকা ঢাকাসহ ২১ জেলায় ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা

নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সুমন দেবনাথ গুরুতর আহত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭

উত্তম কুমার পাল হিমেল নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সুমন দেবনাথ(২১)নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের হলিমপুর গ্রামের অকিল দেবনাথের পুত্র শংকর দেবনাথ ও সুমন দেবনাথ এর পরিবারের সাথে একই গ্রামের বানি কান্ত দাশের পুত্র বাবুল দাশ,বিনয় দাশ গংদের পূর্ব থেকে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য ও বিরোধ চলে আসছিল। এরই জের ধরে উভয় পরিবারের মধ্যে গত বুধবার রাতে কথা কাটাকাটি হয়।

পরদিন গতকাল বৃহস্পতিবার সকালে সুমন দেবনাথ ব্যবসার জন্য ধান ক্রয় করা উদ্দেশ্যে ৩২ হাজার টাকা নিয়ে বাড়ী থেকে বের হলে হলিমপুর বাজারস্থ পার্বতী ষ্টোরের নিকট পৌছামাত্র বাবুল দাশ,বিনয় দাশ গংরা দেশীয় অস্ত্র এবং লাটিসোটা নিয়ে তার উপর হামলা চালায় এবং তার পকেটে থাকা টাকা ছিনিয়ে নেয়। এ সময় সুমনের শোরচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় সুমন দেবনাথকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা করানো হয়।

এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার রাতেই সুমন দেবনাথের বড় ভাই শংকর দেবনাথ বাদী হয়ে একই গ্রামের বানি কান্ত দাশের পুত্র বাবুল দাশ,বিনয় দাশ,বিজয় দাশকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।


এ ক্যটাগরির আরো খবর..