× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

নবীগঞ্জে নকল পণ্য তৈরীর দায়ে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

admin
হালনাগাদ: রবিবার, ৬ মে, ২০১৮

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে বিভিন্ন কোম্পানীর লেভেল ব্যবহার করে নকল পণ্য তৈরীর কারখানায় অভিযান পরিচালনা করে সিপন আহমদের ভাই রোমন আহমেদ(২৫) কে আটক করে ৫০হাজার টাকা জরিমানা ও অনাদায় এক মাসের জেল প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক।

রোববার দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আতাউল গণি ওসমানী অভিযান পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদাশ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়,নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের তপথিবাগ গ্রামের সায়েদ উদ্দিনের পুত্র সিপন আহমদ দীর্ঘদিন যাবত ইনাতগঞ্জ পূর্ববাজার সাবেক সোনালী ব্যাংকের পাশের বিল্ডিংয়ের দোতলায় ঘর ভাড়া নিয়ে ইলেক্ট্রিকসহ বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে দেশের বিভিন্ন নামী দামী কোম্পানীর লেভেল ও শীল ব্যবহার করে ভেজাল পণ্য তৈরীর কারখানা স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছে। ভেজাল তৈরীকৃত পণ্যগুলো হচ্ছে,ইস্পানী,প্রাণ,কোয়ালিটি গোল্ড টি,হৃদয় কিডস,দাদা লিচু ফ্লেইভার,ডিংডং হজমী,মিষ্টার বিল পটেটো,ভিটা মটর ভাজা,রেভেন লাচ্ছা,রুবি লাচ্ছা সেমাই,দেশ বন্ধু লাচ্ছা সেমাই,হল ফুড প্রোডাক্টসহ বিভিন্ন বেজাল পন্য সামগ্রী।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সহকারী কমিশনার (ভুমি) আতাউল গণি ওসমানী একদল পুলিশ নিয়ে উক্ত বিল্ডিংয়ে অভিযান পরিচালনা করে কারখানায় নিয়োজিত ৩শ্রমিকসহ সিপনের ভাই রোমনকে আটক করে মালামাল জব্দ করেন। পরে আটককৃত শ্রমিকদের ছেড়ে দিয়ে কারখানায় মালিক সিপনকে না পেয়ে তার ভাই রোমনকে আদালত নগদ ৫০ হাজার টাকা জরিমানা করে অনাদায়ে এক মাসের জেল প্রদান করেন। পরে নগদ ৫০ হাজার টাকা পরিশোধ করলে রোমকে ছেড়ে দেয়া হয়।

এ ব্যাপরে সহকারী কমিশনার (ভ’মি) আতাউল গণি ওসমানী বলেন,এই নকল কারখানায় এমন কোন প্রডাক্ট নেই,যা তারা তৈরী করছেনা। বিশেষ করে শিশুদের প্রডাক্টই বেশী। এটা অত্যান্ত ঝুকিপূর্ণ। সামান্য স্বার্থের জন্য এত বাজে কাজ করা এটা আমাদের জন্য কষ্টদায়ক। এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চেšধুরী,ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ীর এএসআই বিশ^জিৎ,সার্ভেয়ার মো: ওলি উল্লাহ,তহশিলদার আব্দুল কাইয়ুম প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..