× Banner
সর্বশেষ
আগৈলঝাড়ায় সাংবাদিক ও শিক্ষানবীশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ পানির উচ্চতা বৃদ্ধি, শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ভারতে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু, উদ্বোধন করলেন মোদি বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত – স্বরাষ্ট্রমন্ত্রী বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার – অর্থমন্ত্রী নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনা প্রাণ হারালেন ভ্যানচালক নারী-শিশু নির্যাতন মামলায় বিচার ত্বরান্বিত, এক মাসে ১০ মামলার রায় হাইকোর্টের যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক  ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা: পুনর্গঠনে ব্যয় হতে পারে ৩৭ বিলিয়ন ডলার ইরানের দক্ষিণাঞ্চলে নতুন হামলার দাবি, হরমোজগানে নিহত ৭

নবীগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০১৬ উদ্বোধন

admin
হালনাগাদ: শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধি॥ নবীগঞ্জ উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০১৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে এর আনুষ্টানিক উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী।

উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রথীন্দ্র চন্দ্র দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, সাবেক ডেপুটি সিভিল সার্জন অজিত কুমার রায়, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ নগেন্দ্র কুমার দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ডাঃ ইফতেকার হোসেন, ডাঃ রুখসানা বেগম, প্যানেল মেয়র এটিএম সালাম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, পৌর কাউন্সিলর জাহেদ চৌধুরী, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, সেনিটারী ইন্সপেক্টর নুরে আলম সিদ্দিকী, মামনি প্রতিনিধি হোসেন আহমদ বিপ্লব প্রমূখ। ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী সাধারণ ৬ হাজার ২৭ জন,প্রতিবন্ধী ২ শত ২ জন  শিশুকে নীল রংয়ের ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী সাধারন ৫২ হাজার ৭৩ জন এবং প্রতিবন্ধী ২ শত ৩৯ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।

 


এ ক্যটাগরির আরো খবর..