নবীগঞ্জে গলায় রশ্মি দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

উত্তম কুমার পাল হিমেল,,নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি ঃ নবীগঞ্জ উপজেলায় গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছে।

জানাযায়, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল পশ্চিম পাড়া গ্রামের সিকন্দর আলীর পুত্র আলী হোসেন (৩৩) বাড়ীর লোকজনের অগোছরে গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে নিজ ঘরে গলায় রশি দিয়ে ফাঁস লাগায়। কিছুক্ষণ পরে তার বাবা মা তার ঘরে  গেলে  তীরের সাথে ঝুলন্ত আলী হোসনকে ফাঁস লাগানো অবস্থায়  দেখতে পান । এ সময় বাবা সিকন্দর আলী ঝুলন্ত ফাঁস লাগানো অবস্থা থেকে আলী হোসেনকে নিচে নামিয়ে আনেন ।এর আগেই মৃত্যু হয় আলী হোসেনের । পরে খবর পেয়ে গোপলার বাজার তদন্তকেন্দ্রের এস আই আব্দুর রহমানের নেতৃত্ত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ।

এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপলার বাজার তদন্তকেন্দ্রের এস আই আব্দুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে লাল উদ্ধার করি।  এ বিষয়ে নবীগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে ।  স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাগেছে নিহত আলী হোসেন মানসিক রোগে ভুগছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।