× Banner
সর্বশেষ
পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ নবীগঞ্জে চাচাতো বোনকে ধর্ষণ মামলার আসামি তুহিন গ্রেফতার নবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  কালীগঞ্জে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল – স্থানীয় সরকার মন্ত্রী

নবীগঞ্জ প্রতিনিধি, হবিগঞ্জ

নবীগঞ্জে কৃষক হত্যাকাণ্ডে এজাহারভুক্ত আসামী দিলাল গ্রেফতার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
আসামী দিলাল গ্রেফতার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাস ফিল্ড এলাকায় টমটম ও সিএনজি ভাড়া নিয়ে সংঘর্ষে নিহত কৃষক ছাব্বির মিয়ার হত্যাকাণ্ডের ঘটনায় আরও এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামির নাম দিলাল মিয়া (৪০)। তিনি ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া গ্রামের ইশাদ উল্লার পুত্র এবং মামলার এজাহারভুক্ত ৩৫ নং আসামী।
মঙ্গলবার রাত দেড়টার দিকে ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এর আগে গত ৭ সেপ্টেম্বর মামলার ৫ নং আসামী কাকুড়া গ্রামের জোবায়েরকে গ্রেফতার করা হয়েছিল। এ নিয়ে এ মামলায় এখন পর্যন্ত দুইজন আসামী গ্রেফতার হলো।
ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম জানান, এলাকায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। নবীগঞ্জ থানার ওসি শেখ কামরুজ্জামানও বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর সকালে দীঘলবাক ইউনিয়নের জামারগাঁও-রাধাপুর গ্রামের ব্যবসায়ী আফজল মিয়া ও ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুরা-করিমপুর গ্রামের টমটম ও সিএনজি চালকদের মধ্যে ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। বিষয়টি মুহূর্তেই সংঘর্ষে রূপ নেয়। প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়, এতে অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে ২০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলেই প্রাণ হারান কৃষক ছাব্বির মিয়া। পরে নিহতের বড় ভাই আবুল হোসেন বাদী হয়ে নবীগঞ্জ থানায় ৬১ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন, যেখানে আরও ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামী করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..