× Banner
সর্বশেষ
টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ভারতে যাওয়ার সময় বেনাপোলে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য – শামা ওবায়েদ রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নবীগঞ্জে কিশোরের মাথা বিহীন লাশ উদ্ধার আটক ১

admin
হালনাগাদ: রবিবার, ৩ জুন, ২০১৮

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের পাহাড়ের ভিতর থেকে নিখোঁজের ৫দিন পর কাওছার মিয়া (১৪) নামে এক কিশোরের মাথা বিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ ।

শনিবার সন্ধ্যায় পানিউমদা ইউনিয়নের চাতল গ্রামের নিকটবর্তী একটি পাহাড়ের নিকট থেকে থেকে এ লাশ উদ্ধার করা হয়। কাওছার পানিউমদা ইউনিয়নের চলতা গ্রামের হায়দর আলীর পুত্র । এঘটনায় চাতল গ্রামের কাছুম আলীর পুত্র দুরুদ মিয়া(২৬) নামে একজন আটক করেছে পুলিশ।

জানা যায়,গত(২৯মে) মঙ্গলবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিল কাওছার কাওছারে সন্ধান না পেয়ে নবীগঞ্জ থানায় একটি জিডি করেন কাওছারের পিতা হায়দর আলী। শনিবার বিকেলে ওই এলাকায় একটি মাথা বিহীন লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। কাওছারের শরিরে বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে ।

পরে খবর পেয়ে সহকারী পুলিশ সুপার নবীগঞ্জ -বাহুবল সার্কেল পারভেজ আলম চৌধুরী নবীগঞ্জ থানার ওসি এস এম আতাউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ করা হয়। এটি পূর্বপরিকল্পিত হত্যাকা- বলে দাবী করেন কাওছারের পিতা হায়দর মিয়া ।

এ বিষয়ে জানতে চাইলে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস.এম আতাউর রহমান বলেন, ৫দিন আগে নিখোঁজ হওয়ার পর তারা থানায় জিডি করে এবং পুলিশ এ বিষয়ে তদন্তও করে, ধারণা করা হচ্ছে এটা পূর্বপরিকল্পিত হত্যাকান্ড । এঘটনায় কাওছারের পিতা হায়দর আলী বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে ।


এ ক্যটাগরির আরো খবর..