নবীগঞ্জে পুলিশ, চিকিৎসক, নার্স সহ নতুন ১৫ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৭১

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ): নবীগঞ্জে পুলিশ, চিকিৎসক, নার্সসহ আরো ১৫ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড১৯) এর সংক্রমণ পাওয়া গেছে। এর আগে কয়েক ধাপে নবীগঞ্জর মোট ৫৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছিল।

আজ বুধবার নতুন ১৫ জন সহ উপজেলায় মোট আক্রান্ত ৭১জন। ১৫জনের মধ্যে ১জন পুলিশ সদস্য, ১জন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের মেডিকেল অফিসার, ১জন সিনিয়র নার্স, ১ জন ভুবিরবাকের সিনিয়র স্বাস্থ সহকারী, ১ জন সমাজ সেবা অফিসের কর্মকর্তা, ৩ জন সালামতপুর পৌর এলাকার বাসিন্দা, ওসমানী রোডের ২ জন স্বামী-স্ত্রী, শিবপাশা এলাকার ১জন, বাংলা বাজারের ১ জন। বাকিরা অন্যান্য শ্রেণী পেশার।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে এসব তথ্য জানা গেছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান জানান, আক্রান্ত পুলিশ সদস্য নবীগঞ্জ থানার পুলিশ কনস্টেবল। তাকে আইসোলেশনে রাখা হয়েছে।

নবীগঞ্জ থানার আরো কয়েকজন পুলিশ সদস্যদের নমুনা দেয়া হয়েছে এখন পর্যন্ত থানার আর কোন পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়নি। নবীগঞ্জে প্রতিদিন বেড়ে চলছে করোনা আক্রান্তের সংখ্যা। তারই ধারাবাহিকতায় আজ ১৫ জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।