ঘুষ ছাড়া চাকরি, বেকার ভাতা চালুসহ ৯ দাবিতে মধুখালীতে যুব সমাবেশ

ঘুষ ছাড়া চাকরি, বেকার ভাতা চালুসহ ৯ দাবিতে মধুখালীতে যুব সমাবেশ

ঘুষ ছাড়া চাকরি, বেকার ভাতা চালুসহ ৯ দফা দাবিতে বাংলাদেশ যুব ইউনিয়ন ফরিদপুর জেলার মধুখালী উপজেলা শাখার যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল চার টায় মধুখালী আখচাষী কল্যাণ সংস্থা ভবনের সামনে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ যুব ইউনিয়ন মধুখালী উপজেলা শাখা ।

বাংলাদেশ যুব ইউনিয়ন মধুখালী উপজেলা শাখার সভাপতি শাহ্ কুতুবুজ্জামান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাসুদ রানা’র সঞ্চালনায় সমাবেশে ৯ দফা দাবি তুলে ধরা হয়। যুব ইউনিয়নের উল্লেখ যোগ্য দাবিগুলো হচ্ছে ঘুষ ছাড়া চাকরির নিশ্চয়তা এবং নিয়োগ ও বদলিতে ঘুষ বাণিজ্য বন্ধ করা; অবিলম্বে বেকার ভাতা চালু করা; করোনাকালে কর্মহীন হয়ে পড়া ও আত্মকর্মসংস্থানে নিয়োজিত ক্ষতিগ্রস্থ যুবকদের প্রণোদনা দেওয়া; প্রবাসফেরত যুবকদের সরকারি উদ্যোগে কর্মস্থলে ফেরার ব্যবস্থা করা; সরকারি শূন্য পদে নিয়োগ দেওয়া ও আউটসোর্সিং কমিশন বাণিজ্য বন্ধ করা;

সরকারি, আধা–সরকারি, স্বায়ত্তশাসিত আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা বিভাগীয় শহরে গ্রহণ করা; চাকরির নিয়োগ পরীক্ষার আবেদনে ব্যাংক ড্রাফট ও পে-অর্ডার বাণিজ্য বন্ধ করা, বেকার যুবকদের সহজ শর্তে ঋণ দেওয়া এবং কর্মসংস্থান ব্যাংকের স্বচ্ছতা নিশ্চিত করা; কর্মসংস্থান খাতে জাতীয় বাজেটে সুস্পষ্ট বরাদ্দ নিশ্চিত করা এবং কর্মপ্রত্যাশী যুবকদের জন্য অনলাইন নিবন্ধন কেন্দ্র চালু করে নিবন্ধিত যুবকদের এক বছরের মধ্যে চাকরি নিশ্চিত করা।

সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় যুব ইউনিয়ন এর সভাপতি হাফিজ আদনান রিয়াদ, সাধারন সম্পাদক খাঁন আসাদুজ্জামান মাসুম , প্রচার সম্পাদক আসাদুজ্জামান আজিম, প্রেসিডিয়াম সদস্য অজিত বিশ্বাস, জেলা শাখার সভাপতি জুবায়দুর রহমান খোকন, ফরিদপুর কৃষক সমিতির সভাপতি ও ফরিদপুর আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এ্যাডঃ মানিক মজুমদার, মধুখালী উপজেলা সিপিবি শাখার সাধারন সম্পাদক নওশেরুল আলম প্রমুখ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা সিপিবি শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা কেরামত আলী লাল সহ বিভিন্ন

ইউনিয়নের যুব ইউনিয়নের নারী-পুরুষ নেতা কর্মী বৃন্দ প্রমুখ । পরিশেষে ৯দফা দাবিতে সমাবেশ স্থল থেকে একটি র‌্যালী বের করে মধুখালী প্রধান সড়ক সহ বাজার প্রদক্ষিন করে সমাবেশ শেষ করেন ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।