× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

কাশ্মীরে আচমকা জঙ্গি হামলায় মারা যাওয়া দাদুর নিথর দেহের পাশে বসে ডাকছে নাতি

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১ জুলাই, ২০২০

ভারত প্রতিনিধিঃ শ্রীনগর থেকে হান্দোয়াড়ার দিকে নাতিকে সঙ্গে নিয়ে  চারচাকার গাড়ি করে যাচ্ছিলেন এক ব্যক্তি। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই জঙ্গিদের হামলায় প্রাণ হারিয়েছেন। সঙ্গে থাকা তিন বছরের শিশু নাতির বুঝার উপায় নেই কি হয়েছে দাদুর। তাইতো অবুঝ মনে কাঁদতে কাঁদতে দাদুর উপরে বসেই দাদুকে ডাকছিল শিশুটি।

আজ বুধবার জম্মু-কাশ্মীরে ঘটনাটির সূত্রপাত হয়। করোনা ভাইরাসের মহামারিতেই ফের জঙ্গি হামলার ঘটনা ঘটে জম্মু-কাশ্মীরে। এদিন সকালে নিরাপত্তা বাহিনীর উপর হঠাৎ হামলা করে সন্ত্রাসীরা। এতে নিহত হন স্থানীয় এক বাসিন্দা। মৃত ব্যক্তির সঙ্গে থাকা শিশু নাতি অবুঝ মনে নিতর দেহের উপর বসে ডাকছিল দাদু বলে।

স্থানীয় চ্যানেলের খবরে বলা হয়, জম্মু-কাশ্মীরে আচমকাই নিরাপত্তা বাহিনীর টহলদারি ভ্যান লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা এবং তাদের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক সিআরপিএফ জওয়ানের। এসময় ওই জঙ্গি হামলার শিকার হয়ে প্রাণ হারান স্থানীয় এক বাসিন্দা।

জানা যায়, জঙ্গি হামলা চলাকালীন সময় শ্রীনগর থেকে হান্দোয়াড়া যেতে নাতিকে সঙ্গে নিয়ে একটি চারচাকার গাড়ি চালিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। কিন্তু শ্রীনগর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে বারমুল্লা জেলার সোপরেই সন্ত্রাসী হামালায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। সঙ্গে থাকা মাত্র বছর তিনেক বয়সের শিশু নাতি বুঝতেই পারে না হঠাৎ কী হল তার দাদুর। রক্তে মাখামাখি দাদুর শরীর ধরেই টানাটানি শুরু করে সে।

পুলিশ জানিয়েছে, বেশ কিছুক্ষণ ডাকাডাকির পরেও দাদুর সাড়া না পেয়ে ভয়ে জ্ঞান হারায় শিশুটিও। কাশ্মীর পুলিশ শিশুটির একটি ছবি টুইট করে। এতে দেখা যায়, এক সিআরপিএফ জওয়ান শিশুটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কোলে তুলে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছেন।

এর আগে গত সপ্তাহেও অনন্তনাগে সিআরপিএফের টহলদারি বাহিনীকে লক্ষ্য করে জঙ্গিরা হামলা চালিয়েছে। এ সময় ৬ বছরের একটি শিশু গুলিবিদ্ধ হয়ে মারা যায়। নিহান ভাট নামে ওই শিশুটি পার্ক করে রাখা একটি গাড়িতে ঘুমচ্ছিল, সেই সময়েই জঙ্গিদের চালানো গুলিতে মারা যায় সে। সেদিনের হামলায়ও একজন জওয়ান নিহত হন।

পুলিশ জানিয়েছে, জঙ্গিরা টহলদারি বাহিনীকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়, ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জওয়ানের। সিআরপিএফের জওয়ানরা পাল্টা গুলি চালালে জঙ্গিরা পালিয়ে যায়।


এ ক্যটাগরির আরো খবর..