নবীগঞ্জে এমপি মিলাদ গাজীকে সংবর্ধনা

উত্তম কুমার পাল হিমেল নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি ॥ নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষ কর্তৃক হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য শাহনওয়াজ মিলাদ গাজীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গত শনিবার রাত ৯ টায় দারুল উলুম মাদ্রাসার ঈদগাহ মাঠে হবিগঞ্জ জেলার প্রাক্তন সিভিন সার্জন ও উপ পরিচালক স্বাস্থ্য বিভাগ এবং অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ড. শফিকুর রহমানের সভাপতিত্বে ও ইকবাল আহমেদ বেলালের পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যমে সংবর্ধনা অনুষ্টান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন, নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম মুফতি মাওলানা মাহবুবুর রহমান ছাহেব জাদা (ভেরাখালি)।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধীত ব্যক্তি হবিগঞ্জ ১ নবীগঞ্জ-বাহুবলের এমপি শাহনওয়াজ মিলাদ গাজী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী, এড ফারুক আহমেদ, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, প্যানেল মেয়র-১ এটিএম সালাম, কাউন্সিলর আব্দুস ছালাম, সুন্দর আলী, ইউপি চেয়ারম্যান আলী আহমেদ মুছা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হেলাল। বক্তব্য রাখেন প্রাক্তন মেম্বার রফিক মিয়া, মুহিবুর রহমান আকল, মাওঃ রফি উদ্দিন জালালী, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম অপু, পৌর শ্রমিকলীগের সভাপতি হাফিজুর রহমান মিলন, পৌর ছাত্রলীগের সভাপতি বাবলু আহমেদ প্রমুখ।

এ সময় দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নের জন্য জেলা পরিষদ সদস্য, পৌর মেয়র, প্যানেল মেয়রসহ দুই কাউন্সিলর উপজেলা পরিষদ মিলে ১০ লাখ টাকা অনুদান দেওয়া হবে বলে জানানো হয়। প্রধান অতিথির বক্তব্য প্রধানকালে এমপি মিলাদ গাজী বলেন, এই মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নের পাশাপাশি সমাজ কল্যাণ মন্ত্রনালয় কর্তৃক এতিমখানা নিন্ধন করতে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।