× Banner
সর্বশেষ
যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্য উদ্ধার খুলনা-৬ আসনে জামানত হারালেন লাঙ্গল-হাতপাখা-কাস্তের প্রার্থী ফরিদপুর-১ আসনে জামায়াতে ইসালামী প্রার্থী বিজয়ী নড়াইলে ধানের শীষ ও কলস প্রতীক সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৪ মোটরসাইকেল কিনে না দেওয়ায় এক প্রবাসীর ছেলের আত্মহত্যা শ্যামনগরে  প্রস্তাবিত সুন্দরবন দিবস পালিত যাদের দেখা যেতে পারে তারেক রহমানের মন্ত্রিসভায় কালীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় দোকান ভাঙচুর ও হামলার অভিযোগ, ১২ জনের নামে এজাহার লক্ষ্মীপুরের রামগঞ্জে হিন্দু পরিবারের ঘরে অগ্নিসংযোগ-আতঙ্কে ভুক্তভোগী পরিবার কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর অফিসে হামলার ঘটনায়,২০ জনের বিরুদ্ধে এজাহার দায়ের 

ষ্টাফ রিপোর্টার

নবীগঞ্জে উপজেলা সৎসঙ্গের আয়োজনে ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮ তম জন্ম মহোৎসব মহাসমারোহে উদযাপন

ACP
হালনাগাদ: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
মহোৎসব মহাসমারোহে উদযাপন

যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ ১৩৮ তম জন্ম মহোৎসব নবীগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে । গত শনিবার  নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিড়র মন্দিরে সৎসঙ্গ বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক ও ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে এ মহোৎসব পালিত হয়।
সকালে ঠাকুরের প্রতিকৃতিসহ মঙ্গল শোভাযাত্রা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্ম মহোৎসবের কার্যক্রম শুরু হয়। এ সময় সমবেত প্রার্থনা, ঠাকুর ভোগ নিবেদন,ধামাইল সংগীত,বস্র বিতরন,ঠাকুরের ভাবাদর্শে লীলা কীর্তন, ধর্মীয় আলোচনা সভা,আনন্দ নিকতনের পরিবেশনায় নৃত্যনুষ্টান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
মানব কল্যানে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী,দর্শন ও আচার্যাবাদ বিষয়ে ধর্মীয় আলোচনা সভা এসপিআর নিরঞ্জন চন্দ। নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় সভায়   প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক ধর্ম বিষয়ক বক্তা রায়ন চক্রবর্তী। অন্যান্য আলোচক ছিলেন,এসপিআর আশুতোষ দাশ,এসপিআর সুকুমার দাস,এসপিআর রতন চন্দ্র দেব,এসপিআর সুদীপ চন্দ্র দাস,এসপিআর নিশিকান্ত দাস,এসপিআর অনির্বান চৌধুরী,এসপিআর নিলেশ চক্রবর্তী,অধুর্য্য করুনাময় দেব,এডঃ অর্জুন চন্দ্র রায়।
বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সাবেক সভাপতি মৃনাল কান্তি দাশ বাদল,বর্তমান সভাপতি মৃন্ময় কান্তি দাশ বিজন।
প্রধান বক্তা  রায়ন চক্রবর্তী বলেন, মানবকল্যাণে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বিশ্ব সৎসঙ্গ প্রতিষ্ঠা করেছন। যেখানে আদর্শ মানুষ কিভাবে সমাজে তৈরী করে তোলা যায় সে শিক্ষা দেওয়া হয়। তিনি আরো বলেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শিক্ষা মানবজীবনে নৈতিকতা, প্রেম ও শৃঙ্খলার পথ দেখায়,তাঁর আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি ও সমৃদ্ধি আসবে।
পরে আনন্দ নিকেতনের নৃত্য প্রশিক্ষক  শীল ও নেপাল ঘোষের নির্দেশনায় নৃত্য শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ বাহুবল আসনের সাবেক এমপি শেখ সুজাত মিয়া,পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
 সবশেষে উৎসব উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলার গায়েন শিল্পী বাধন মোধক,হবিগঞ্জ জেলা বাউল ফেডারেশনের সাধারণ সম্পাদক বিন্দু সুত্রধর,মুন্নী দাশ,তিন্নি দাশ,অন্বেষা সরকার,মাধবী সরকার রিমি,শুভশ্রী পাল,গুনগুন রায় ধারাসহ স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন। উৎসব উপলক্ষে শুক্রবার  চিত্রাংকন প্রতিযোগিতায় ৪৯ জন অংশগ্রহণকারীর মধ্যে বিজয়ী ৯ জনকে সম্মাননা ক্রেষ্ট ও সার্টিফিকেট  এবং অংশগ্রহণকারীদের মধ্যে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
 সৎসঙ্গ বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উৎসব কমিটির কানু লাল দাশ,তাপস বনিক, নিখিল চন্দ্র সুত্রধর,সুব্রত দাশ,নরেশ দাশ,জয়ন্ত দাশ,অঞ্জন পুরকায়স্থ,সুব্রত কুমার দাশ, রতিশ দাশ,নারায়ন সরকার,শংকর গোপ,সঞ্জয় কুমার ধাম,নিতেশ দাশ,রিংকু রায়,নয়ন দাশ,জয়হরি দেব, প্রদীপ দাশ,গোপেন্দ্র শীল,রিপন ঘোষ,হৃদয়  শীলসহ নেতৃবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে  দিনভর মন্দির প্রাঙ্গণে ভক্ত ও অনুসারীদের উপস্থিতিতে এক ভাবগম্ভীর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। দুপুর থেকে বিকাল পর্যন্ত ভক্তদের অংশগ্রহণে নানা মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহোৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণ সুসজ্জিত করা হয় এবং আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এতে স্থানীয় ধর্মপ্রাণ মানুষ ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তরা অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..