মৎস্য দপ্তর কতৃক বাস্তবায়িত রাজস্ব কর্মসূচির অর্থায়নে পরিচালিত ও নবীগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পোনামাছ অবমুক্ত করেন হবিগঞ্জ -১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। এতে সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন।
পরে উপজেলা সদরের পারুয়া বিল, থানা পুকুরসহ বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে মোট ৩৩৪ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, জেলা মৎস্য কর্মকর্তা শাহজাদা খরছু, নবীগঞ্জ উপজেলা মৎস কর্মকর্তা আসাদ উল্লাহ, দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোহিত চৌধুরী, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ছনি চৌধুরী প্রমূখ।
নবীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী শামিম চৌধুরী ও সুমন চৌধুরীর মাতার ইন্তেকাল
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি নবীগঞ্জ উপজেলার দিগলবাক ইউনিয়নের কামারগাঁও গ্রামের মৃত নুরুল ইসলাম চৌধুরীর স্ত্রী ফিরোজা বেগম চৌধুরী (৭৮) গত বুধবার রাত সাড়ে আটটায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি তিন ছেলে এক মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
নবীগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স নূর ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী, মোঃ আমিনুল ইসলাম চৌধুরী শামিম ও মোঃ সুমন আহমেদ চৌধুরীর মাতা মরহুমার নামাজে জানাযা বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কামারগাও ঈদগাহ মাঠে অনুষ্টিত হয়েছে। উক্ত জানাজার নামাজে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সদস্য মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীমসহ এলাকার বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।