× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ

উত্তম কুমার পাল হিমেল,স্টাফ রিপোর্টার

নবীগঞ্জে আব্দুল হক তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

 হবিগঞ্জের নবীগঞ্জে আব্দুল হক তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে দিনব্যাপী চক্ষু শিবির ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ ক্যাম্পে বিভিন্ন গ্রামের শতাধিক রোগী চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলু তালুকদারের অর্থায়নে এবং নবীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পে ডাঃ সাহিদ চক্ষু হাসপাতালের দুইজন অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের চোখের পরীক্ষা ও চিকিৎসা প্রদান করেন। এর মধ্যে ৩৬ জন ছানিপড়া রোগীকে পরবর্তী অপারেশনের জন্য বাছাই করা হয়।
ক্যাম্প পরিদর্শনে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম, সহ-সভাপতি মুরাদ আহমেদ, সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিটু, সাধারণ সম্পাদক ছনি চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন, সার্কেল শিক্ষা সেবা প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুর রহমান খান, সাংবাদিক মুজিবুর রহমান মুজিব, বৈষম্য ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, প্রেসক্লাব সদস্য তালেব উদ্দিন ও প্রেসক্লাব সদস্য ও নবীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের দলনেতা ইকবাল হোসেন তালুকদার, সাগর আহমেদ।
এ ছাড়া নবীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের দলনেতা-১ সাইফুর রহমান চৌধুরী, দলনেতা-২ আসাদুজ্জামান সজল, সদস্য ফয়ছল আহমেদ, রেদোয়ান চৌধুরী, কাওছার আহমেদ, জাকারিয়া আহমেদ, সামাদুজ্জামান তারেক, সুয়েব আহমেদ, জাহেদুর রহমান ও রনি আহমেদ প্রমুখ সার্বিক সহযোগিতা করেন।


এ ক্যটাগরির আরো খবর..