× Banner
সর্বশেষ
ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর  

 উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ( হবিগঞ্জ)

নবীগঞ্জে অভিযানে ৩৫ হাজার ভারতীয় বিড়ি জব্দ, নারী আটক

Kishori
হালনাগাদ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
অভিযানে ৩৫ হাজার ভারতীয় বিড়ি জব্দ

হবিগঞ্জের নবীগঞ্জে বিশেষ অভিযানে প্রায় ৩৫ হাজার পিস নিষিদ্ধ ভারতীয় বিড়ি জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় এক নারীকে আটক করা হয়েছে। বুধবার  ১২ নভেম্বর দুপুর সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের উত্তর গহরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নবীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় উপজেলা প্রশাসনের একটি টিম অংশ নেয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।
অভিযানকালে দিলীপ দাসের বাড়ি থেকে প্রায় ৩৫ হাজার পিস ভারতীয় বিড়ি জব্দ করা হয়। এসময় বিড়ির কার্টুন সরিয়ে ফেলার চেষ্টাকালে রেবা রানী দাস (৪৫) নামের এক নারীকে আটক করা হয়। তিনি দিলীপ দাসের স্ত্রী বলে জানা গেছে।
অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভারতীয় বিড়ি চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর অধীনে নবীগঞ্জ থানায় মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। জব্দকৃত বিড়িগুলো থানার হেফাজতে রাখা হয়েছে।
প্রশাসন জানায়, সম্প্রতি সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিড়ি চোরাচালান বৃদ্ধি পাওয়ায় কঠোর নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে এমন অভিযান চলমান থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..