নবীগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ১১ সিএনজি চালককে ভ্রাম্যমান আদালতের জরিমানা

নবীগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ১১ সিএনজি চালককে ভ্রাম্যমান আদালতের জরিমানা
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ,হবিগঞ্জ থেকেঃ নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কসহ উপজেলার বিভিন্ন সড়কে সরকারী নির্দেশ অমান্য করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়ার দায়ে এবং স্বাস্থ্য বিধি না মানায় নবীগঞ্জ থানা পুলিশের  সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ  ১৩ আগষ্ট মুক্রবার বিকালে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮,২৬৯ এবং সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ অনুযায়ী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৯ জন পরিবহন চালককে নগদ ৩ হাজার টাকা  জরিমানা আদায় করেছেন ।এ সময় এস আই সম্রাটের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন,নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।
উল্লেখ্য সরকার গত ১১ আগস্ট থেক সারাদেশে লকডাউন তুলে দিয়ে পুর্বের ন্যায় স্বাভাবিক যাত্রী নিয়ে পুর্বের ভাড়ায় সিএনজি,অটোরিক্সাসহ পরবহন চলাচলের অনুমতি দেয়। কিন্তু এ সুযোগ কাজে লাগিয়ে অসাধু চালকরা নবীগঞ্জ- হবিগঞ্জ,নবীগঞ্জ- আউশকান্দি,নবীগঞ্জ- ইনাতগঞ্জ,নবীগঞ্জ-মার্কুলী,নবীগঞ্জ- আইনগাও, নবীগঞ্জ- বানিয়াচুংসহ প্রতিটি সড়কে সরকারী নির্দেশনার প্রতি তোয়াক্কা না করে মনগড়াভাবে প্রতি সড়কেই পুরো যাত্রী নিয়ে প্রত্যেক যাত্রীর কাছ থেকে ১০/২০ টাকা বেশি আদায় করে। এ নিয়ে যাত্রী চালকের মাঝে বাকবিতন্ডারও সৃষ্টি হয় এমনকি অনেক চালকরা সাধারন যাত্রীদের সাথে অশোভন আচরনও করার অভিযোগ পাওয়া যায়।
বিষয়টি প্রশাসনের নজরে দিলে এবং এ  নিয়ে স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হলে গতকাল এ নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।