× Banner
সর্বশেষ
নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পুত্রবধূ গ্রেপ্তার নারীর ক্ষমতায়ন ও  সমঅধিকার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ – পররাষ্ট্রমন্ত্রী উন্মুক্ত স্থানে ঈদের জামাত বন্ধ ঘোষণা সংযুক্ত আরব আমিরাতে আজ বুধবার (১৮ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ চৈত্র বুধবার (১৮ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি

নবীগঞ্জে অগ্নিকান্ডে ৫টি ঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্থদের পাশে এমপি মিলাদ গাজী

admin
হালনাগাদ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) থেকেঃ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সহযোগীতার আশ্বাস দিয়েছে প্রশাসন।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এঘটনা ঘটে। স্থানীয় সংসদ সদস্য ঘটনাস্থলে পরিদর্শন করে তাৎক্ষনিক ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেন এবং পর্যায়ক্রমে আরো সহযোগীতার আশ্বাস প্রদান করেন। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উল্লেখিত সময় উপজেলার গজনাইপুর ইউপির বনগাঁও গ্রামের আব্দুল মজিদের ঘরের বৈদ্যুতিক সার্কিট সর্ট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লিলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে ৫টি ঘর,ঘরের আসবা-পত্র, ধান, নগদ টাকাসহ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজন প্রাণপন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনলে কোন মালামাল রক্ষা করতে পারেননি।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন মৃত ছোরাব উল্লাহ ছেলে ফুল মিয়া, রশিদ মিয়া, আনোয়ার মিয়া, ফুল মিয়ার ছেলে আব্দুল মজিদ ও শাহ নেওয়াজ। ৫টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি সাধিত হয়। খবর পেয়ে নবীগঞ্জের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই পুড়ে ছাই হয়ে যায় ৫টি ঘর। এদিকে আগুনে পুড়ে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্থ লোকজন। খবর পেয়ে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে ১৫ হাজার টাকা ও স্থানীয় চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল ১০ হাজার টাকার আর্থিক সহযোগীতা প্রদান করেন।

এসময় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি বলেন, পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্থ পরিবারকে আরো সহযোগীতা করার আশ্বাস দেন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ অর্থ দেয়া হবে এবং জেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে বিষয়টি তোলেমধরবো। পর্যায়ক্রমে তাদের সরকারের পক্ষ থেকে টিনসহ সহযোগীতা প্রদান করা হবে। ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ আবু তাহের জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ৭০ হাত লম্বা ৫টি রোম বিশিষ্ট একটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যাওয়ায় কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..