× Banner
সর্বশেষ
আজ শনিবার (১১ জুলাই) সকালেই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জলবায়ু সহনশীলতা ও উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধির ওপর গুরুত্বারোপ বাংলাদেশের ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা

নবীগঞ্জের ৩ দিনব্যাপী শ্রী তারকব্রম্মা নাম ও লীলা সংকীর্তন সম্পন্ন

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Leela-chanting-completed.jpg

নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনয়নের রিপাতপুর গ্রামের ঐতিহ্যবাহী শ্রী শ্রী বুড়াঠাকুর গাছতলায় বার্ষিক ৩দিনব্যাপী তারকব্রম্মা নাম ও  লীলা সংকীর্তন মহোৎসব সোমবার বিকালে দধিভান্ড ভঞ্জনের মধ্য দিয়ে সম্পন্ন  হয়েছে।
অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে শ্রীমদভাগবত পাঠ,ধর্মসভা, লীলা কীর্তনের শুভ অধিবাস,ব্রাম্মমুহুর্ত হতে অষ্টপ্রহরব্যাপী তারকব্রম্ম নাম সংকীর্তন,মহাপ্রসাদ বিতরন।  অধিবাস পরিবেশন করেন শ্রীযুক্ত রতনমনি দাশ বাবুল শ্রীরাধেশ্যাম সম্প্রদায়।  ব্রাক্ষণমুহূতে হইতে অষ্টপ্রহরব্যাপী লীলা কীর্তন পরিবেশন করেন,সিলেটের বিধু চন্দ্র চন্দ,সুনামগঞ্জের মিন্টু সরকার,নবীগঞ্জের রতনমনি দাশ,সাজুমনি দাশ,জোসনা রানী দাশ।
বার্ষিক উৎসব কমিটির সভাপতি মতিলাল দাশ,সহ সভাপতি জিতেন্দ্র দেবনাথ,সাধারন সম্পাদক শিক্ষক প্রদীপ কুমার দাশ,অর্ষ সম্পাদক সুমন পাল,অভিজিত পালের সার্বিক পরিচালনায় উৎসবে উপস্থিত ছিলেন,নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,উপজেলা রামকৃষ্ণ সংঘের সাবেক সাধারন সম্পাদক ডাঃ ননীগোপাল নাথ, ইউপি চেয়রাম্যান আবু সিদ্দীক,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান শেফু,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি উত্তম কুমার পাল হিমেল,উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, গীতাপাঠক রবীন্দ্র চন্দ্র পাল,ইউপি সদস্য নুরুল হক,শিক্ষক রানা ঘোষ, উপজেলা সৎসঙ্গের সভাপতি মৃনাল কান্তি দাশ বাদল, গীতাপাঠক অজিত কুমার দাশ গীতা পাঠক কানাই লাল দাশ, বাউসা ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শিক্ষক রাখাল দাশ,সুবিনয় কর, ব্যবসায়ী উত্তম কুমার  রায়, বিষ্ণু পদ রায়, শিক্ষক লিটন দেবনাথ,মহেন্দ্র রায়,পার্থ পাল,উৎপল দাশ,পিন্টু রায়, শিক্ষক সুজিত দাশ,শিক্ষক গােবিন্দ দাশ প্রমুখ। সোমবার বিকালে  দধিভান্ড ভঞ্জন ও ব্রজের ধুলিগ্রহন এবং হরিলুটের মাধ্যমে উৎসবের সমাপ্তি হয়। অনুষ্টানে বিভিন্ন সামাজিক,রাজনৈতিক সংগঠনের প্রায় ২ হাজার মানুষের সমাগম ঘটে।


এ ক্যটাগরির আরো খবর..