× Banner
সর্বশেষ
আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সর্বনিম্নে নামবে অভিবাসন ব্যয় পাকিস্তানের কোয়েটার কয়লাখনিতে বিস্ফোরণ: নিহত ১৮, আটকা আরও ২৪ শ্রমিক পাকিস্তানে সহিংসতা বৃদ্ধি: প্রাণহানি ও নিরাপত্তা সংকট ঘিরে উদ্বেগ বিশ্ব রেঞ্জার দিবস ২০২৬: ইতিহাস, প্রতিপাদ্য, গুরুত্ব ও রেঞ্জারদের অবদান আজ ৩১ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ৩১ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত বেশ কয়েকজন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব – জনপ্রশাসন উপদেষ্টা স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে চিকিৎসকদের সহযোগিতা অপরিহার্য – স্থানীয় সরকার মন্ত্রী সুদের টাকার জন্য বিধবার গাভী নিয়ে গেলেন দাদন ব্যবসায়ী

নবীগঞ্জ প্রতিনিধি(উত্তম কুমার পাল হিমেল)

নবীগঞ্জের মারামারির মামলার ওয়ারেন্টের আসামি কৃষ্ণেন্দু শ্রীঘরে

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ মে, ২০২২
ওয়ারেন্টের আসামি কৃষ্ণেন্দু শ্রীঘরে

নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রামে ২০১৯ সালে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়েরী মামলায় ওয়ারেন্টের আসামি কৃষ্ণেন্দু দাশ কৃষ্ণবিন্দু কে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরন করেন।
জানা যায়, উপজেলার করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’ গ্রুপে বিভক্ত হয়। ২০১৯ সালের ১০ অক্টোবর সকালে সাবেক ছাত্রলীগ রত্নদীপ দাশ রাজু ও শৈলেন চন্দ্র দাশের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে।
এতে উভয় দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ১৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নবীগঞ্জ থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়।
উক্ত ঘটনায় যুুুুবলীগ সাধারণ সম্পাদক কপিল কান্তি দাশ ৩২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় দীর্ঘ তদন্ত শেষে বিগত ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তারিখে বিজ্ঞ আদালতে শৈলেনকে প্রধান আসামী করে ২৭ জনের বিরুদ্ধে চার্জসীট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা সমীরণ চন্দ্র দাশ।
দীর্ঘদিন আসামীগণ আদালতে হাজির না হওয়ায় পর বিগত ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর বিজ্ঞ আদালত ১০ জন আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন। ওই মামলায় বিগত ২০২১ সালের ১৯ সেপ্টেম্বর  শৈলেন দাশসহ ৮ জন আসামী বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক ১ জনের জামিন মঞ্জুর করলেও বাকী ৭ জনকে কারাগারে প্রেরনের আদেশ প্রদান করেন।
এই মামলার অপর আসামি কৃষ্ণেন্দু দাশ দীর্ঘদিন ধরে বিদেশে পলাতক থাকার পর গতকাল বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে জেলে প্রেরনের আদেশ দেন।


এ ক্যটাগরির আরো খবর..