× Banner
সর্বশেষ
টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে – পানি সম্পদ মন্ত্রী নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর যশোর পল্লী বিদ্যুতের ঝিকরগাছার জোনাল অফিসের ‘অসম প্রেম কাহিনীতে’ ধরা খাচ্ছে গ্রাহক ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন নারী দিবস উপলক্ষে উপকূলের পাঁচ নারী সংগঠনকে সম্মাননা প্রদান

নবীগঞ্জের দুঃসাহসিক চুরি, দেড় লক্ষাধিক টাকার মালামাল

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মুরাদপুর গ্রামের মদন মোহন জিউড় আখড়ায় ১৫ ফ্রেবুয়ারী সোমবার দিবাগত রাতে  এক দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে।
চুরেরা এ সময় মন্দিরের ঘরের তালা ও দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে মুর্তির গায়ে রক্ষিত ২ ভরি ওজনের রাধামাধবের চুুুড়ি, চেইন,বালা, ঝুুমকাসহ স্বর্নালংকার এবং ৫ ভরি ওজনের রোপার অলংকার,প্রণামী বাক্স ভেঙ্গে নগদ আনুমানিক ৭ হাজার ৫ শত  টাকাসহ প্রায় ১ লক্ষ ৫৮ হাজার টাকার মালামাল  চু্রি করে নিয়ে যায়। পরদিন মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে মন্দিরের সেবায়েত নৃপেন্দ্র দাশ বিষয়টি প্রথমে দেখে থানা পুলিশ ও গ্রামবাসীকে অবগত করেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই মোজাম্মেল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। মন্দিরে চুরির ঘটনায় রিংকু দাশ বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। চুরির ঘটনায় এলাকার হিন্দু জনসাধারনের মাঝে আতংক বিরাজ করছে। ধর্মীয় প্রতিষ্টানে চুরির ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের থানা পুলিশের প্রতি আহবান জানিয়েছেন নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়,সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেলসহ সংগঠেনর নের্তৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..