নবীগঞ্জের কুশিয়ারা নদীতে উপজেলা প্রশাসনের অভিযান কারেন্ট জাল জব্দ

নবীগঞ্জের কুশিয়ারা নদীতে উপজেলা প্রশাসনের অভিযান কারেন্ট জাল জব্দ

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ,হবিগঞ্জ থেকেঃ নবীগঞ্জ উপজেলার সোমবার ১১ সেপ্টেম্বর বিকালে  কুশিয়ারা নদীতে অভিযানে চালিয়ে ২ হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে উপজেলা প্রশাসন । এ সময় উপজেলা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ কারেন্ট জাল ব্যবহারকারীরা পালিয়ে যায়।

প্রশাসন সূত্রে জানাযায়, নবীগঞ্জে উপজেলার সীমান্তবর্তী কুশিয়ারা নদীতে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী অভিযান চালিয়ে প্রায় ২ হাজার মিটার কারেন্ট জাল আটক করে ধ্বংস করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আসাদ উল্লাহ , আইনশৃঙ্খলা রক্ষা ও প্রসিকিউশন সহায়তা প্রদান করেন ইনাতগঞ্জ পুলিশ পাড়ির  এস আই  মোঃ শাহজাহান মিয়া ।

অভিযানের   সত্যতা নিশ্চিত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।