নবীগঞ্জের ইনাতগঞ্জে ৫ কেজি গাজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাড়ির পুলিশ ৫ কেজি গাজাসহ ২জনকে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

এ সময় গাজাবহনকারী সিএনজি(অটোরিক্সা)ও আটক করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের ইনসানুর রহমানের পুত্র মো: জিল্লুর রহমান(৪৫) ও সিএনজি চালক জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলাগদি গ্রামের মৌলানা মফিজুর রহমানের পুত্র দেলোয়ার হোসেন (৩৫)।

আটককৃত সিএনজি নং মৌলভী বাজার -থ-২২-২৫৪৭। পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত আড়াইটার সময় ইনাতগঞ্জ ইনাতগঞ্জ পুলিশ ফাড়ির পুলিশ পরিদর্শক সামছদ্দিন খাঁনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইনাতগঞ্জ-বান্দের বাজার কসবা গ্রামের মোড় থেকে তাদের গ্রেফতার করেন। গ্রেফতাকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ইনাতগঞ্জ ফাড়ির পুলিশ পরিদর্শক সামছদ্দিন খাঁন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।