× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

নবীগঞ্জের ইনাতগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ মে, ২০১৮

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে গতকাল বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫টি ব্যবসা প্রতিষ্টানের কাছ থেকে বিভিন্ন মেয়াদে জরিমানা আদায় করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: তৌহিদ-বিন হাসান। এ সময় তিনি মেয়াদ উত্তীর্ন পণ্যসামগ্রী রাখা,মিষ্টির দোকান ও খাবার হোটেলে অপরিচ্ছন্ন থাকায় মিষ্টি দোকাগুলোতে ভোক্তা অধিকার আইন ২০০৯ (৪৩) ধারায় ও অন্যান্য মুদি দোকানসহ ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে নগদ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের জেল প্রদান করেন। এ সময় ব্যবসায়ীরা জরিমানার টাকা পরিশোধ করেন।

জরিমানা আদায়কৃত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো,ভাই ভাই রেষ্টুরেন্ট ৩ হাজার টাকা,সুভাষ মিষ্টান্ন ৩ হাজার,আদর্শ মিষ্টান্ন ভান্ডার সাড়ে ৩ হাজার,নৃপেন বাবু মুদি দোকান ৩হাজার ও প্রবীর মাষ্টারের মুদি দোকান থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সাথে ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: এনামুল হক, নিরাপদ খাদ্য পরিদর্শক নুর-এ আলম সিদ্দিকী,ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ীর এ এসআই বিশ^জিৎ ঘোষ,সাংবাদিক রাকিল হোসেন প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..