নবাবগঞ্জ(দিনাজপুর) থেকে বিশেষ প্রতিবেদক বিপ্লব কুমার সাহাঃ “অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্ররাসন অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক। তিনি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে উপজেলা হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মোঃ আসাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আমির হোসেন, ডাঃ মোশরাফ হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, অফিসার ইনচার্জ সুব্রত কুমার মৎস্য কর্মকর্তা মোঃ শামীম আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তোফাজ্জুর হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এর পুর্বে মেলা উপলক্ষে র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।




