× Banner
সর্বশেষ
নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর সিলেট মৌলভীবাজারের জুড়ীতে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন শ্রমমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, তথ্য গোপন ও আর্থিক দুর্নীতির অভিযোগ হজ পালনে নতুন নিয়ম সৌদির একদিনের সরকারি সফরে বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী আবারও বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি

নবম শ্রেণির ছাত্রকে গলা কেটে হত্যা

admin
হালনাগাদ: রবিবার, ৩ জুলাই, ২০১৬

যশোর প্রতিনিধিঃ ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহের পাশাপাশি লেখাপড়া চালিয়ে যাওয়া বেলাল হোসেনকে (১৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে কেশবপুর উপজেলার ভান্ডার খোলা গ্রামে।

আজ রোববার ভান্ডার খোলা গ্রামের রেজোয়ান হোসেন গাজীর ছেলে বেলাল হোসেনের গলা কাটা লাশ ভান্ডারখোলা হাই স্কুলের পার্শ্ববর্তী ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় নিহতের পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

থানা ও পরিবার সূত্রে জানা গেছে, এক ভাই ও এক বোনের মধ্যে বেলাল ছিল বড়। অভাবের সংসারের সন্তান ভ্যান গাড়ি চালিয়ে আয়ের অর্থ দিয়ে লেখা পড়ার খরচ মিটিয়ে বাড়তি অর্থ তুলে দিত তার পিতা মাতার হাতে। সে হাসানপুর কারিগরি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর মেধাবী ছাত্র ছিল।

হত্যাকা-ের কারণ সম্পর্কে সঠিক কিছু জানা যায়নি। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, থানায় হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..