মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে গোলাম রসুল চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মেহেরপুরের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
গতকাল বুধবার দুপুরে ফলাফল ঘোষনার পর থেকে রাত পর্যন্ত মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী তহমিনা খাতুন, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম পল্টু, জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, ব্যাবসায়ী আবুল হাসেম, মাছ ব্যাবসায়ী মহিত আলী, খামসেদ আলী তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এদিকে রাতে বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ মেহেরপুর জেলা শাখার সভাপতি নকিম উদ্দিন, সাধারণ সম্পাদক ইউনুস আলী, সহ-সভাপতি নুরুল ইসলাম, আবুল কালাম আজাদ, মমিনুল হক, হাসেম আলী, প্রচার সম্পাদক মামুনুল হক, জেলা রেড ক্রিসেন্টের পক্ষে জিয়াউল আহসান তাকে ফুলেল শুভেচ্ছা জানান।