নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনের শপথ অনুষ্ঠানে ১৫ হাজার সশস্ত্র সেনা মোতায়েন

নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনের শপথ অনুষ্ঠানে ১৫ হাজার সশস্ত্র সেনা মোতায়েন

যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানে ১৫ হাজার সশস্ত্র মার্কিন সেনা মোতায়েন।

নির্বিঘ্ন করতে অন্তত ১৫ হাজার সশস্ত্র মার্কিন সেনা মোতায়েন করা হবে। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা ২০ জানুয়ারি প্রবল সহিংস বিক্ষোভ দেখাতে পারে বলে গোয়েন্দারা মনে করছেন। সেই শঙ্কা থেকেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

আফগানিস্তান ও ইরাকে এখন সব মিলিয়ে পাঁচ হাজার সেনা মোতায়েন রয়েছে। যেখানে এখন ওয়াশিংটন মোতায়েন রয়েছে ছয় হাজার ২০০ জন সেনা সদস্য। ২০ তারিখের আগে সেখানে মোট ১৫ হাজার সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছেন দেশটির জাতীয় গার্ড ব্যুরোর প্রধান জেনারেল জেনারেল ড্যানিয়েল হোকানসন।

সেখানে শুধু যে মেটাল ডিটেক্টর বসানো হয়েছে তাই নয়, ক্যাপিটল হিলের চারধারে আট ফুট উঁচু ধাতব দেয়ালও তৈরি করা হয়েছে। সব সেনা সদস্যের হাতে দেওয়া হয়েছে মারাত্মক অস্ত্র। যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক ক্যাপিটল হিলে এত সেনা সমাবেশ এর আগে কখনো দেখা যায়নি। আগামী ২০ জানুয়ারি প্রায় ১৬টি গোষ্ঠী প্রতিবাদ সমাবেশ করার কথা জানিয়েছে পুলিশকে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।