নবজাতক বদল অভিযোগ, অবশেষে চট্টগ্রামের ‘চাইল্ড কেয়ার’ ক্ষমা চাইল

চৈতী সেন, চট্টগ্রামঃ হাসপাতালে জন্মের পর এক নবজাতকের মাকে জীবিত মেয়ের বদলে মৃত ছেলে বুঝিয়ে দেওয়ার ঘটনায় লিখিতভাবে ক্ষমা চেয়েছে চট্টগ্রামের অবস্থিত চাইল্ড কেয়ার হাসপাতাল।

নগরীর পাঁচলাইশ থানা এলাকায় অবস্থিত ‘চাইল্ড কেয়ার’ নামের এই বেসরকারী শিশু হাসপাতালটিতে উন্নত চিকিৎসায় নবজাতক কন্যা নিয়ে এসেছিলেন নোয়াখালীর মাইজদির রোকসানা আক্তার। ২ দিন চিকিৎসার পর শিশুটি মারা গেছে উল্লেখ করে লাশ প্যাকেট করে মাকে বুঝিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। মাইজদি ফিরে জানাযার গোসলকালে দেখা যায় এটি ছেলে শিশুর লাশ। ঘটনায় হতচকিত মা লাশ নিয়ে আবার চট্টগ্রামে আসেন এবং পাঁচলাইশ থানায় অভিযোগ করেন। এরপর পুলিশি হস্তক্ষেপে নিজের কন্যা শিশুকে কোলে ফিরে পান।

এ ঘটনায় শো-কজ করা হলে তার লিখিত জবাবে দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন চাইল্ড কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এম মুজিবুল হক।

মুজিবুল হক জানান, জীবিত মেয়ের পরিবর্তে মাকে মৃত ছেলে বুঝিয়ে দেওয়ার ঘটনায় ‘চাইল্ড কেয়ার’ কর্তৃপক্ষের কাছে কৈফিয়ত তলব করা হলে সোমবার তারা জবাব দিয়েছে। এতে তারা ঘটনার দায় স্বীকার করে লিখিতভাবে ক্ষমা চেয়েছে। ভবিষ্যতে তারা এ ধরণের ভুল করবেনা বলেও জবাবে উল্লেখ করেছে।

জানতে চাইলে এঘটনার পর ‘চাইল্ড কেয়ার’ এর বিরুদ্ধে কোন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কীনা, তা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ডাঃ মুজিবুল হক ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।