বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগমের মৃত্যুতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর শোক

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগমের মৃত্যুতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর শোক

ঢাকা:  বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামালের মাতা ‘বীরমাতা’ মালেকা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

          মন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, মহান মুক্তিযুদ্ধে যে সাত সূর্য সন্তানকে বীরশ্রেষ্ঠের উপাধি দেওয়া হয়েছিল তাদেরই একজন বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল। মালেকা বেগমের মত বীরমাতা ছিলেন বলেই আমরা যুদ্ধ করার জন্য মোস্তফা কামালের মত সাহসী সন্তান পেয়েছি। তিনি দেশের জন্য তাঁর প্রাণপ্রিয় সন্তানকে উৎসর্গ করেছেন। জাতি এ বীরমাতার নিকট চিরঋণী।

          মন্ত্রী মালেকা বেগমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

          বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মাতা মালেকা বেগম (৯৬) আজ সকালে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।