আনোয়ারায় ২২লিটার ছোলাইমদসহ আটক ১

রাজিব শর্মা,(চট্টগ্রাম ব্যুরো) ঃ আনোয়ারা উপজেলার ২নং বারশত ইউনিয়ন চালিতাতলী আহাম্মদুর রহমান সওদাগরের দোকানের উত্তর পাশ থেকে শুক্রবার রাত আনুমানিক ৯. ১৫ টার সময় মোঃ আবদুস ছাত্তার, পিতাঃ মৃত নুর হোসেন নামক এক মাদক ব্যবসায়ীকে ২২ লিটার ে ছোলাইমদ সহ গ্রপ্তার করেন আনোয়ারা থানা পুলিশ।

আনোয়ারা থানা পুলিশ এ এস আই রেজাউল করিম জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানি যে আবদুস ছাত্তার নিয়মিত একই জায়গাসহ তার আশেপাশে কিছু স্থানে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করেন। তা জানার পর এস আই হাফিজ ও আমিসহ একটি টিম গঠন করে চালিতাতলী এলাকায় অভিযান চালায়। অভিযানে  ২২ লিটার দেশীয় তৈরী ছোলাইমদ সহ আবদুস সাত্তারকে হাতেনাতে গ্রেপ্তার করি। বর্তমানে তিনি থানায় আছেন। তার বিরুদ্ধে বাংলাদেশ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আইন নীতিমালা অনুযায়ে মামলা দায়ের করে আজ আদালতে সোপর্দ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।