× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নন্দীগ্রামে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগ

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
ছাত্রী ধর্ষণ চেষ্টা

অসীম কুমার, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামের সদর ইউনিয়নের হাটলাল গ্রামে মাদ্রাসার শিক্ষক  কর্তৃক ছাত্রী (১৩) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার আনুমানিক সকাল ৮টার দিকে হাটলাল আহসান আলী ফোরকানিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
আজ ১৭ জানুয়ারি রোববার বেলা ১২টায় ছাত্রীর নানা আইয়ুব আলী মাদ্রাসার হুজুর হাটলাল গ্রামের আব্দুল আলী ছেলে আবুল কালামের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ করেন।
স্থানীয় সুত্রে জানা যায়, ওই ছাত্রী প্রতিদিন সকালে মাদ্রাসায় হুজুরের কাছে পড়তে যায়। ঘটনার দিন হুজুর আবুল কালাম ওই ছাত্রীকে বিভিন্ন কুপ্রস্তাব দেয় ও অশোভন আচরণ করে। পরে সে বাড়িতে গিয়ে তার নানী সেলিনা বেওয়াকে বলেন। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় ভাবে সমাধানের চেষ্টা করা হয়।
নন্দীগ্রাম থানার ওসি কামরুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় অভিযোগ হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..