অসীম কুমার, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে করোনাতে ক্ষতিগ্রস্ত অসহায় ও গরিব মানুষদের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন নন্দীগ্রাম আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আনোয়ার হোসেন রানা এল,এল,বি।
খাদ্য সহায়তার অংশ হিসাবে আজ শুক্রবার ( ১৫ মে) নন্দীগ্রামে অটোটেম্পু ও সিএনজি শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক।
কোভিড-১৯ এর প্রভাবে কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। ২৬ মার্চ থেকে বন্দ হয় গণপরিবহন। ফলে গণপরিবহনের শ্রমিকরা বিশেষ করে আটোটেম্পু ও সিএনজি শ্রমিকরা কার্যত গৃহবন্দি হয়ে পড়ে। রাস্তায় বের হতে না পারার কারনে সংসার চালাতে হিমশিম খাচ্ছে এ মানুষগুলো।
নন্দীগ্রাম নিবাসী সিএনজি চালক ( নাম প্রকাশে অনেচ্ছুক) বলেন, রাস্তায় গাড়ি চালাতে পারছিনা, তাই হাত খালি। সংসার চালানো অনেক কষ্টকর হয়ে পড়েছে তাঁর। এমন সময়ে আনোয়ার হোসেন রানার খাদ্য সহায়তা কিছুটা হলেও শীতল স্পর্শ তাদের জন্য।
নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের সহায়তা চালিয়ে যাবেন তিনি। তিনি আরো জানান, নন্দীগ্রামবাসীর সুখে দুখে সবসময় পাশে থাকবেন তিনি।