× Banner
সর্বশেষ
জুলাই বিপ্লবের চেতনায় কাল ভোট,জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় -প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে,তারাই ঝুঁকিতে আছে-র‍্যাব মহাপরিচালক নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি

নতুন ধান ঘরে তুলতে নবান্ন উৎসবে মেতে উঠেছে কৃষক ঠাকুরগাঁওয়ের কৃর্ষান কৃষাণী

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
নতুন ধান ঘরে

বাংলাদেশ ছয় ঋতুর দেশ কার্তিক ও অগ্রহনের এই দুই মাসের মধ্য দিয়ে কুয়াশাছন্ন চাদর মোড়ানো শীতের মোহমহীতা, আর এই কনকনে ঠান্ডা চাদর মোড়ানো শীতের দিনের তুলনায় রাতের তাপমাত্রা বেশ অনেকটা কম, তবে শীতের রূপটি নিয়ে হেমন্তের সোনালী সকালের রোদ্রাস্কীত শরতের দুপুরের চারপাশে হেমন্ত হুল হুল করা আবেশ। এদিকে, ঠাকুরগাঁও গ্রাম গুলোতে শিবগঞ্জ, জামালপুর,মোহাম্মাদপুর আমন ধানে বাম্পার ফলন।কৃষাণ কৃষাণীরা মেতে উঠেছে নবান্নের উৎসবে।
সেই সাথে রঙিন হয়ে উঠেছে প্রান্তিক কৃষকের স্বপ্ন। মাঠজুড়ে এখন সোনালি স্বপ্নের ছড়াছড়ি। নতুন ধানের উপস্থিতিতেই কৃষক পরিবারে লেগেছে আনন্দের ঢেউ। বাতাসে ভেসে আসছে পাকা ধানের মৌ মৌ গন্ধ। সাধারণত অগ্রহায়ণ মাসে আমন ধান কাটার উপযুক্ত সময় হলেও কার্তিক মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হয়ে গেছে ধানকাটা। ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর এ উপজেলায় ১৩ হাজার ৩৫০ হেক্টর জমিতে আমন ধান রোপন করা হয়েছে।যার লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ৭ হাজার ৩ শত ৫ মেট্রিট টন। বৈরী আবহাওয়ার মাঝেও ভাল ফলন পেয়ে খুশি কৃষকেরা। মোহাম্মাদপুর কৃষক জামাল উদ্দিন জানান, ‘আল্লাহর রহমতে এ বছর ভালো ফসল হয়েছে। পোকামাকড় তেমন আক্রমন করেনি।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সমেন্দ্রাথ রায় জানান, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় আমন ফলনের বাম্পার ফলন আশা করা যাচ্ছে। মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের সার্বক্ষনিক সহযোগিতা ও সরকারি সহায়তায় কৃষকদের উদ্বুদ্ধ করা হয়েছে


এ ক্যটাগরির আরো খবর..