× Banner
সর্বশেষ
ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মে (রবিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী

নতুন চাঁদের সন্ধান পেয়ে চমকে গেল জ্যোতির্বিজ্ঞানীরা

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেস্কঃ নতুন চাঁদের সন্ধান পেয়ে চমকে গেল জ্যোতির্বিজ্ঞানীরা। পৃথিবীর চারপাশে অনন্তকাল ধরে ঘুরে বেড়াচ্ছে চাঁদ। কিন্তু, এবার সামনে এল এক নতুন তথ্য। পৃথিবীর চারদিকে নাকি ঘুরছে আরও এক চাঁদ।

নতুন এই চাঁদকে মিনিমুন (mini moon) আখ্যা দিচ্ছেন জ্যোতির্বিজ্ঞানীরা। ১৫ ফেব্রুয়ারির রাতে উজ্জ্বল এক বস্তুকে পৃথিবীর দিকে ছুটে আসতে দেখে চমকে উঠেছিলেন জ্যোতির্বিজ্ঞানীরা। অবজারভেটরি থেকে দেখা যায় সেই চাঁদকে। ইউনিভার্সিটি অফ অ্যারিজোনার লুনার অ্যান্ড প্ল্যানেটরি ল্যাবের গবেষক ক্যাসপার উইরজোস একটি ভিডিও ট্যুইট করে এই খবর জানিয়েছেন।

বছর তিনেক আগে এটি পৃথিবীর কক্ষপথে ঢুকে পড়ে। চাঁদের মতো সেও নাকি ছন্দে ছন্দে পাক খেয়ে যাচ্ছে পৃথিবীকে। বিজ্ঞানীরা তার নাম দিয়েছেন ২০২০ সিডি৩। অ্যারিজোনা ইউনিভার্সিটির লুনার আর প্ল্যানেটরি ল্যাবোরেটরির গবেষণা চলে নাসারই তত্ত্বাবধানে। ‘মিনিমুন’ ২০২০ সিডি৩-এর খোঁজ পেয়ে নাসার জ্যোতির্বিজ্ঞানী মহলে হইচই পড়ে গেছে। পৃথিবীর নতুন চাঁদকে বেশ অ্যাপায়ণ করেই মেনে নেওয়া হয়েছে।

ক্যাসপার বলেছেন, ২০২০ সিডি৩ কোনও গ্রহ বা নক্ষত্র নয়, আসলে ধূমকেতু থেকে ছিটকে যাওয়া অংশ বিশেষ। পৃথিবীর পাশ দিয়ে যাওয়ার সময় আকৃষ্ট হয়ে কক্ষপথে চলে এসেছে। এই ধরণের মহাজাগতিক বস্তু আগেও পৃথিবীর অভিকর্ষের টানে ছুটে এসেছে।


এ ক্যটাগরির আরো খবর..