× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

ডেস্ক

নতুন কাঠামোতে আয়োজন পিএসএল

Kishori
হালনাগাদ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
নতুন কাঠামোতে আয়োজন পিএসএল

নতুন কাঠামোতে হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম সংস্করণ। আট দল নিয়ে টুর্নামেন্ট শুরু হবে ২০২৬ সালের ২৬ মার্চ, চলবে ৩ মে পর্যন্ত। ৩৯ দিনে মোট ৪৪টি ম্যাচ হবে।

পিএসএল কর্তৃপক্ষ জানিয়েছে, দলের সংখ্যা বাড়লেও টুর্নামেন্টের সময়কাল খুব বেশি না বাড়াতে এবার প্রচলিত লিগ পদ্ধতি থেকে সরে আসা হয়েছে। সেই লক্ষ্যেই নতুন ফরম্যাট অনুযায়ী, প্রথম পর্বে হবে সিঙ্গেল লিগ। আট দল একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। এতে প্রত্যেক দল সমান প্রতিযোগিতার সুযোগ পাবে এবং সেখান থেকেই পরবর্তী পর্বের সমীকরণ নির্ধারিত হবে।

দ্বিতীয় পর্বে ‘সুপার ফোর’ প্রতিযোগিতা। এই পর্যায়ে আট দলকে দুই গ্রুপে ভাগ করা হবে, প্রতিটি গ্রুপে থাকবে চারটি করে দল। প্রত্যেক দল খেলবে তিনটি করে ম্যাচ। এই পর্বে মোট ১২টি ম্যাচ হবে, যা থেকে নির্ধারিত হবে প্লে-অফের দলগুলো।

সুপার ফোর পর্ব শেষে শীর্ষ দুই দল জায়গা করে নেবে প্লে-অফে। আগের সংস্করণগুলোর মতো এবারও চারটি প্লে-অফ ম্যাচের মাধ্যমে চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে, যার মধ্যে থাকবে ফাইনাল।

নতুন ফরম্যাট ও দলের সংখ্যা বাড়লেও প্রতিটি দল অন্তত ১০টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে, যা আগের মৌসুমগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

পিএসএল একাদশ সংস্করণের ম্যাচগুলো হবে করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি ও মুলতানে। পাশাপাশি প্রথমবারের মতো পিএসএলের ভেন্যু হিসেবে যুক্ত হচ্ছে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়াম।


এ ক্যটাগরির আরো খবর..