× Banner
সর্বশেষ
৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে – রেলপথ মন্ত্রী নবীগঞ্জে জমে উঠেছে ঈদের মাকের্ট, ক্রেতাদের উপচেপড়া ভীড় ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলায় আহত অর্ধশত জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা মধুখালীতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ বাসভবনের পাকা সড়কের সংস্কার ও ঢালাইয়ের কাজ শুরু আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী

নতুন করে সরকার বিরোধী বিক্ষোভে ইরাকে নিহত ৪০ আহত ২০০০

Kishori
হালনাগাদ: শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯

ইরাকে গত কয়েক সপ্তাহ ধরে চলছিল  বিক্ষোভ। সরকার বিরোধী এ বিক্ষোভ নতুন করে ছড়িয়ে পড়ায় প্রায় ৪০ জন নিহত হয়েছে। দেশটিতে গতকাল সহিংস রূপ নিলে এই ব্যক্তিরা নিহত হয়। আহত প্রায় দুই হাজার মানুষ।

ইরাকের রাজধানী বাগদাদে খবরে বলা হয়েছে, ভিকটিমদের প্রায় অর্ধেকই মিলিশিয়া গ্রুপ ও সরকারি অফিসে ঢোকার চেষ্টাকালে নিরাপত্তা বাহিনীর ছোড়া টিয়ার গ্যাসের ক্যানিস্টারের আঘাতে দুজনের মৃত্যু হয়েছে। আরও বেশি চাকরি সৃষ্টি, সরকারি সেবা উন্নতকরণ ও দুর্নীতির অবসান চেয়ে দেশটির মানুষজন বিক্ষোভ করছে।

এর আগে ইরাকের প্রধানমন্ত্রী আব্দেল আব্দুল মাহদি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন , বিক্ষোভ করার অধিকার রয়েছে; তবে সহিংসতা সহ্য করা হবে না। এসময় তিনি মন্ত্রিসভায় রদবদলসহ বেশ কিছু সংস্কার প্রস্তাব দেন, যদিও বিক্ষোভকারীরা এতে সন্তুষ্ট হয়নি।

চলতি মাসের শুরুর দিকে এ ধরনের আরেকটি বিক্ষোভ নির্মমভাবে দমন করে নিরাপত্তা বাহিনী। সহিংস ওই বিক্ষোভে প্রায় ১৫০ জন নিহত হয়।

পরে সরকারি এক প্রতিবেদনে অবশ্য স্বীকার করে নেয়া হয় যে, বিক্ষোভ দমনে অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে কর্তৃপক্ষ।

এদিকে গতকালের ওই বিক্ষোভের আগে ইরাকের শীর্ষস্থানীয় ধর্মীয় নেতারা এবং জাতিসংঘ প্রতিবাদকারীদের সংযত থাকার আহ্বান জানায়।


এ ক্যটাগরির আরো খবর..