× Banner
সর্বশেষ
ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান বন্যা মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ, মাঠে ২১ হাজার এন্টি-স্নেক ভেনম ও জরুরি মেডিকেল টিম

ডেস্ক

নতুন করে জানানো হয়েছে, বিপিএল আয়োজনের সময়

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
নতুন করে জানানো হয়েছে

কয়েক দফায় পিছিয়ে বিপিএলের নিলাম অনুষ্ঠান চলে গেছে ৩০ নভেম্বর। গভর্নিং কাউন্সিল জানিয়েছিল ১৯ ডিসেম্বর থেকে খেলা মাঠে গড়াবে, ফাইনাল হবে ১৬ জানুয়ারি। আর উদ্বোধনী অনুষ্ঠানের জন্য দিন ধার্য করা হয়েছিল ১৭ ডিসেম্বর। এইসব কিছুই পিছিয়ে গেছে।

আজ নতুন করে জানানো হয়েছে, বিপিএল আয়োজনের সময় পিছিয়ে গেছে ৭ তিন। খেলা মাঠে গড়াবে ২৬ ডিসেম্বর থেকে। ২৩ জানুয়ারি হবে ফাইনাল। মিরপুরে উদ্বোধনী অনুষ্ঠান হবে ২৪ ডিসেম্বর।প্রায় এক যুগ আগে বিপিএলে নিলাম পদ্ধতি চালু ছিল। বিপিএলের এবারের আসরটি হতে যাচ্ছে ১২তম। এই আসরকে সামনে রেখে কর্তৃপক্ষ আবারও সেই পদ্ধতিতে ফিরেছে। এতে খেলার জন্য নাম দিয়েছেন ৫০০ বিদেশি, তাদের মধ্যে নিলামের ড্রাফটে ২৫০ জনকে স্থান দেওয়া হয়েছিল, কয়েকজন অবশ্য সরাসরি চুক্তি করে ফেলেছেন। তালিকায় দেশি ক্রিকেটার ছিলেন ১৬৬ জন, ১০ জন সরাসরি চুক্তি করে ফেলায় সংখ্যাটা ১৫৬-তে নেমে এসেছে।

বেঁধে দেয়া নিয়ম অনুসারে নিলাম থেকে প্রতিটি দলকে অন্তত ২ জন বিদেশি ক্রিকেটার দলে ভেড়াতে হবে। দেশি ক্রিকেটার কিনতে হবে ১২ জন। আবার সরাসরি চুক্তিতে বিদেশি কেনা যাবে সর্বোচ্চ ২ জন, দেশিও ২। একাদশে বিদেশি ক্রিকেটার রাখা যাবে সর্বোচ্চ ৪ জন, সর্বনিম্ন ২।

শুরুতে ৫টি দলকে নিয়ে বিপিএল আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। একটি দল বাড়ানোর সিদ্ধান্ত গতকাল গণমাধ্যমকে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। নতুন যুক্ত হয়েছে নোয়াখালী এক্সপ্রেস। অন্য ৫টি দল হলো- রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স ও চিটাগং রয়্যালস।


এ ক্যটাগরির আরো খবর..