× Banner
সর্বশেষ
আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী

নতুন ওষুধ পরীক্ষায় ফ্রান্সে ৬জন অসুস্থ

admin
হালনাগাদ: শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে ছয় ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন একটি নতুন ওষুধের পরীক্ষামূলক ব্যবহার করতে গিয়ে। এদের মধ্যে একজন কোমায় চলে গেছেন।

গত ৭ জানুয়ারি ছয় স্বেচ্ছাসেবক রেন শহরে পর্তুগিজ ওষুধ কোম্পানি বেইলের একটি নতুন ওষুধের পরীক্ষামূলক ব্যবহারে অংশ নেন। এদের বয়স ছিল ২৮ থেকে ৪৯ এর মধ্যে। পরীক্ষার আগে এরা প্রত্যেকেই সুস্থ ছিলেন। দুর্ঘটনার পর ওষুধটির পরীক্ষামূলক ব্যবহার স্থগিত রাখা হয়েছে এবং কোম্পানিটি এর স্বেচ্ছাসেবীদের প্রত্যাহার করে নিয়েছে। পরীক্ষায় ৯০ জন লোক অংশগ্রহণ করেছিল। যে ছয়জন অসুস্থ হয়ে পড়েছে তারা অর্থের বিনিময়ে নিয়মিত ওষুধের পরীক্ষামূলক ব্যবহারে অংশ নিত।

ফরাসি স্বাস্থ্যমন্ত্রী ম্যারিসোল তুরাইন জানিয়েছেন, পরীক্ষায় অংশগ্রহণকারীরা ইউরোপের এক গবেষণাগারে তৈরি করা খাওয়ার একটি ওষুধ সেবন করে অসুস্থ হয়ে পড়েন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে।

ফরাসি গণমাধ্যমগুলো জানিয়েছে , এটি ছিল মাদকদ্রব্য দিয়ে তৈরি দুশ্চিন্তা ও উদ্বেগ দূরীকরণ ওষুধ।


এ ক্যটাগরির আরো খবর..